Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন




 মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন




মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।


শনিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।


জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে খেলোয়াড়রা প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় প্রধান অতিথি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং পরে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।



সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার ছবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মীর সাদিক ওহায়েদ, প্রধান শিক্ষক কিতাব আলী, নুরুল গনি, ওবায়দুর রহমান এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হক লিটনসহ অন্যান্যরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply