Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মেহেরপুরে বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা, নবাগত ডিসিকে বরণ




মেহেরপুরে বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা, নবাগত ডিসিকে বরণ

মেহেরপুরে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (বিএএসএ)-এর উদ্যোগে বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরকে বিদায় সংবর্ধনা এবং নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়কে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাতে মেহেরপুর সার্কিট হাউস মিলনায়তনে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির ও নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সম্মাননা জানানো হয়। এসময় বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির, নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা বিদায়ী জেলা প্রশাসকের কর্মময় জীবনের প্রশংসা করেন এবং নবাগত জেলা প্রশাসকের সফলতা কামনা করেন






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply