জার্মান পুলিশ বাহিনীর দুই শতাধিক সদস্য শুক্রবার ভোরে বার্লিন ও তার আশেপাশে সন্দেহভাজন ইসলামপন্থীদের বিভিন্ন অবস্থানে অভিযান চালিয়েছে। এ সময় সিরিয়ায় হামলা চালানোর পরিকল্পনাকারী একটি গ্রুপের অভিযুক্ত নেতাকে গ্রেফতার করা হয়। পুলিশ একথা জানায়।
জার্মান পুলিশের এক বিবৃতিতে বলা হয়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইসমাত ডি। তুর্কি বশোদ্ভূত এ ব্যক্তির বয়স ৪১ বছর। চেচনিয়া ও দাগেস্তানের (ককেশাস অঞ্চল) তুর্কি ও রাশিয়ার নাগরিকদের সমন্বয়ে গঠিত ইসলামপন্থী উগ্রবাদী একটি গ্রুপের তিনি নেতৃেত্ব রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, গ্রুপটি জার্মানির অভ্যন্তরে হামলার প্রস্তুতি নিচ্ছিল সেখানে এমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি।
বেলজিয়ামে সন্দেহভাজন জিহাদিদের বিরুদ্ধে পুলিশের ব্যাপক অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ইসলামপন্থী নিহত হওয়ার মাত্র কয়েক ঘন্টা এবং প্যারিসে ইসলামপন্থীদের হামলায় ১৭ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর জার্মানে এ ধরণের অভিযান চালানো হলো।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল প্যারিসে হামলার ঘটনায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বৃহস্পতিবার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
জার্মান পুলিশ বাহিনীর দুই শতাধিক সদস্য শুক্রবার ভোরে বার্লিন ও তার আশেপাশে সন্দেহভাজন ইসলামপন্থীদের বিভিন্ন অবস্থানে অভিযান চালিয়েছে। এ সময় সিরিয়ায় হামলা চালানোর পরিকল্পনাকারী একটি গ্রুপের অভিযুক্ত নেতাকে গ্রেফতার করা হয়। পুলিশ একথা জানায়। জার্মান পুলিশের এক বিবৃতিতে বলা হয়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইসমাত ডি। তুর্কি বশোদ্ভূত এ ব্যক্তির বয়স ৪১ বছর। চেচনিয়া ও দাগেস্তানের (ককেশাস অঞ্চল) তুর্কি ও রাশিয়ার নাগরিকদের সমন্বয়ে গঠিত ইসলামপন্থী উগ্রবাদী একটি গ্রুপের তিনি নেতৃেত্ব রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, গ্রুপটি জার্মানির অভ্যন্তরে হামলার প্রস্তুতি নিচ্ছিল সেখানে এমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি। বেলজিয়ামে সন্দেহভাজন জিহাদিদের বিরুদ্ধে পুলিশের ব্যাপক অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ইসলামপন্থী নিহত হওয়ার মাত্র কয়েক ঘন্টা এবং প্যারিসে ইসলামপন্থীদের হামলায় ১৭ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর জার্মানে এ ধরণের অভিযান চালানো হলো। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল প্যারিসে হামলার ঘটনায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বৃহস্পতিবার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
Tag: world
No comments: