Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিএনপি অবরোধ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করলে সংলাপ! : হানিফ , আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নিজেরাই নিজেদের নেতাদের উপর হামলা চালিয়ে বিদেশিদের সহানুভূতি নিতে চায়। এর প্রমাণ হলো বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা। তিনি বলেন, বিএনপি অবরোধ ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করলে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে। শুধু বিএনপি নয়, সব দলের সাথে আলোচনা হবে। শুক্রবার বিকেলে আ'লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।





বিএনপি অবরোধ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করলে সংলাপ! : হানিফ   ,
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নিজেরাই নিজেদের নেতাদের উপর হামলা চালিয়ে বিদেশিদের সহানুভূতি নিতে চায়। এর প্রমাণ হলো বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা।

তিনি বলেন, বিএনপি অবরোধ ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করলে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে। শুধু বিএনপি নয়, সব দলের সাথে আলোচনা হবে।

শুক্রবার বিকেলে আ'লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপিকে আগে নষ্ট রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। অবরোধ প্রত্যাহার করে জ্বালাও পোড়াও বন্ধ করতে হবে। তারপর সংলাপের বিষয়টি ভেবে দেখবে আ'লীগ।
তিনি বলেন, সহিংসতা বন্ধ না করে বিএনপি বিদেশী বন্ধুদের কাছে যতই ধর্না দিক, তাদের সমর্থন পাবে না।আ'লীগ কুটনীতিকদের বৈঠক নিয়ে এখন ভাবছে না বলে তিনি জানান।
বিজিবি প্রধানের বক্তব্যকে বিএনপি বিকৃত করছে মন্তব্য করেন তিনি বলেন, এ থেকে বোঝা যায় তারা সন্ত্রাসের সাথে জড়িত। নাশকতাকারীরা যদি আওয়ামী লীগেরও লোক হয়, তার বিরুদ্ধে বিজিবি ব্যবস্থা নেবে বলে তিনি উল্লেখ করেন।
হানিফ বলেন, সারা দেশে যে নাশকতা হচ্ছে, তা বিএনপির নেতাদের নির্দেশেই হচ্ছে। নির্দেশ দাতাদের কাউকেই ছাড় দেয়া হবে না।
এসময় আ'লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply