Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে মাটি বোঝাই ট্রলি চলাচলে বাধা দেওয়ায় প্রতিপক্ষরা রবিউল ইসলাম নামের সাবেক এক ইউপি সদস্য কে ট্রলির উপর ফেলে দিয়েছে।





মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে মাটি বোঝাই ট্রলি চলাচলে বাধা দেওয়ায় প্রতিপক্ষরা রবিউল ইসলাম নামের সাবেক এক ইউপি সদস্য কে ট্রলির উপর ফেলে দিয়েছে।  এসময় ট্রলির ফিতায় জড়িয়ে তার হাতের চার টি আঙ্গুল কেটে পড়ে গেছে। গত মঙ্গলবার সকালের দিকে এঘটনা ঘটে। সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ধর্মচাকী গ্রামের রবিউল ইসলাম জানান, ঈদগাহ ময়দানের রাস্তা নষ্ট করে ট্রলি বোঝাই মাটি নিয়ে যেতে প্রতিবাদ করায় একই গ্রামের তায়েবুর ও শফির মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এসময় ট্রলি চালককে নামিয়ে দিয়ে তায়েবুর গাড়ি চালিয়ে রবিউল কে চাপা দিতে চায়। একপর্যায়ে মসলেম আলীর ছেলে শফি সজোরে ধাক্কা দিলে রবিউল মেম্বর ট্রলির উপর পড়ে গেলে ট্রলির ফিতায় তার বাম হাতের ৪ টি আঙ্গুল কেটে পড়ে যায়। আহত মেম্বর কে রক্তাক্ত জখম অবস্থায় প্রথমে গাংনী ও পরে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply