Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সাপ্তাহিক রাশিফল।। ১১ জানুয়ারি ২০১৫—১৭ জানুয়ারি ২০১৫ আলোচ্য সপ্তাহে রাশিচক্রে গ্রহ সমাবেশ যথা ধনুতে রবি, পরে মকরে রবি, কন্যায় চন্দ্র, রাহু, কুম্ভে মঙ্গল, মকরে বুধ, শুক্র, কর্কটে বক্রী বৃহস্পতি, বৃশ্চিকে শনি, মীনে কেতু। রাশি ও নক্ষত্র পরিক্রমা অনুযায়ী চন্দ্র কন্যায় উত্তরফাল্গুনী থেকে বৃশ্চিকে অনুরাধা নক্ষত্র। তিথিসঞ্চার কৃষ্ণা ষষ্ঠী থেকে কৃষ্ণা দ্বাদশী। যোগসঞ্চার শোভন থেকে বৃদ্ধি। ব্যক্তিগত রাশি ও লগ্ন অনুযায়ী জাতক-জাতিকার শুভাশুভ গ্রহফল বিবৃত হল।






সাপ্তাহিক রাশিফল।।
১১ জানুয়ারি ২০১৫—১৭ জানুয়ারি ২০১৫
আলোচ্য সপ্তাহে রাশিচক্রে গ্রহ সমাবেশ যথা ধনুতে রবি, পরে মকরে রবি, কন্যায় চন্দ্র, রাহু, কুম্ভে মঙ্গল, মকরে বুধ, শুক্র, কর্কটে বক্রী বৃহস্পতি, বৃশ্চিকে শনি, মীনে কেতু। রাশি ও নক্ষত্র পরিক্রমা অনুযায়ী চন্দ্র কন্যায় উত্তরফাল্গুনী থেকে বৃশ্চিকে অনুরাধা নক্ষত্র। তিথিসঞ্চার কৃষ্ণা ষষ্ঠী থেকে কৃষ্ণা দ্বাদশী। যোগসঞ্চার শোভন থেকে বৃদ্ধি। ব্যক্তিগত রাশি ও লগ্ন অনুযায়ী জাতক-জাতিকার শুভাশুভ গ্রহফল বিবৃত হল।

a
মেষ:
কর্মক্ষেত্রে পরশ্রীকাতর সহকর্মীদের চক্রান্তে উন্নতি ব্যাহত। সম্পত্তি-বিবাদের জেরে ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতি। কোনও দুঃসাহসিক কাজে সাফল্যের ইঙ্গিত। সপ্তাহের আদ্যভাগে গৃহসংস্কার ও নতুন নির্মাণের জন্য অর্থের সংস্থান হতে পারে, রক্তে শর্করা বৃদ্ধিতে নানান শারীরিক সমস্যা। মধ্যভাগে কোনও হঠকারী সিদ্ধান্তের খেসারত দিতে হতে পারে, উচ্চশিক্ষার বিলম্বিত সুযোগ। অন্তভাগে পড়াশোনায় সন্তানের অগ্রগতি ব্যাহত হওয়ায় দুশ্চিন্তা বাড়বে, প্ররোচনায় পা দিয়ে বিপত্তির আশঙ্কা। মেষ লগ্নে জাত ব্যক্তির নিজস্ব কর্মপরিকল্পনা, শ্রম ও অধ্যবসায়ে ভাগ্যোদয়। সত্‌ কর্মে আগ্রহের কারণে ব্যয় বৃদ্ধি। প্রিয়জনের আগমনের সংবাদ মিলতে পারে। প্রেমপ্রণয়ে জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা।
a
বৃষ:
বিতর্কবিবাদ ও কর্কশ বাক্য পরিত্যাজ্য। কোনও দুর্ঘটনায় বড় ধরনের আঘাত লাগতে পারে। মকদ্দমার ফল অনুকূলে যাওয়ার সম্ভাবনা। সামাজিক কাজের সুবাদে সুনাম ও সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি। সপ্তাহের আদ্যভাগে বহু ব্যয়ের কারণে সঞ্চয় বৃদ্ধিতে বাধা, নেত্র ও কণ্ঠপীড়ায় ক্লেশ, আধ্যাত্মিক উন্নতির জন্য তীর্থভ্রমণের পরিকল্পনা। মধ্যভাগে সন্তানের গতিবিধির উপর বিশেষ নজরদারি দরকার, দুঃস্থ ব্যক্তিকে অর্থ সাহায্য, গুণী ব্যক্তির সান্নিধ্যে মানসিক শান্তি। অন্তভাগে নৃত্যনাটকাদি চারুকলার অনুশীলনে অগ্রগতি, বকেয়া অর্থ আদায় হতে পারে। বৃষ লগ্নে জাত ব্যক্তির কর্মক্ষেত্রে গোলযোগের জেরে কর্মপরিবর্তনের চেষ্টায় আশার আলো। দূরদেশ থেকে প্রিয়জনের প্রত্যাবর্তনের সংবাদ মিলতে পারে। প্রেমপ্রণয়ে আকস্মিক মেঘ চিন্তা বাড়াবে।
a
মিথুন:
ওষুধের ব্যবসা ও শিল্পকাজে উপার্জন বৃদ্ধি। সম্পত্তি-বিবাদে ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতি। বৃত্তিগত প্রশিক্ষণ সূত্রে বাড়তি আয়ের সুযোগ। সপ্তাহের আদ্যভাগে স্পন্ডিলাইটিস জাতীয় রোগের সমস্যা বৃদ্ধিতে ভোগান্তি। সম্পত্তি নিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধে মনঃকষ্ট। মধ্যভাগে একাধিক পথে অর্থাগম, মানসিক বিকার ও অনিদ্রাজনিত রোগ ভোগাবে। অন্তভাগে গুরুজনের স্বাস্থ্যহানিতে উদ্বেগ ও বহু ব্যয়, জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বের চর্চায় ব্যুত্‌পত্তি। মিথুন লগ্নে জাত ব্যক্তির মাত্রাছাড়া ক্রোধ বিপত্তি ডেকে আনতে পারে। সপরিবার মনোরম স্থানে ভ্রমণের যোগ। বাহন ক্রয়ের পরিকল্পনায় ব্যাঘাত। সজ্জন-সান্নিধ্যে উচ্চ চিত্তবৃত্তির বিকাশ।
a
কর্কট:
আলাপ-আলোচনার মাধ্যমে কর্মক্ষেত্রে জটিল সমস্যার সমাধান। বিকল্প কর্মসংস্থানের জন্য স্থানান্তরে যাত্রার উদ্যোগে সাফল্যের ইঙ্গিত। আয়-ব্যয়ে সমতা রক্ষা কঠিন হতে পারে। সপ্তাহের আদ্যভাগে কোলেস্টেরল ও রক্তচাপের সমস্যা ভোগাবে, কর্মক্ষেত্রে অস্থিরতার জেরে তীব্র হতাশা, সমস্ত দিক বিচার-বিবেচনা করে নতুন কাজে হাত দেওয়া উচিত। মধ্যভাগে লেখাপড়ায় সন্তানের সাফল্যে উদ্বেগের অবসান, শত্রুর অত্যাচারে দুশ্চিন্তা বৃদ্ধি। অন্তভাগে দুঃস্থকে সাহায্য করতে গিয়ে বিপত্তির আশঙ্কা, প্রিয়জনের বিয়ের শুভ যোগাযোগ। কর্কট লগ্নে জাত ব্যক্তির অতিমানিতা একাকীত্ব বাড়িয়ে দেবে। গৃহনির্মাণে বাধার জন্য অহেতুক ব্যয় বৃদ্ধি ও বিলম্ব। ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে।
a
সিংহ:
কর্মক্ষেত্রে দীর্ঘদিনের জটিলতার শেষে পদোন্নতির শুভ ইঙ্গিত। কোনও হঠকারী সিদ্ধান্তের জন্য খেসারত দিতে হতে পারে। পথ-দুর্ঘটনায় দেহে বড় ধরনের আঘাত লাগার আশঙ্কা। সপ্তাহের আদ্যভাগে জ্ঞাতিদের প্ররোচনায় ভাইবোনের সঙ্গে অকারণ বিবাদ, জীবাণু সংক্রমণে ভোগান্তি। মধ্যভাগে বুদ্ধিবিভ্রমে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, দক্ষতা ও মধুর ব্যবহারে কার্যোদ্ধার। অন্তভাগে বক্তা হিসেবে সভা-সমিতিতে শ্রোতৃবর্গের মন জয় করতে পারেন, খ্যাতি-প্রতিপত্তিতে অনাসক্তি আত্মিক উন্নতির পথ দেখাবে। সিংহ লগ্নে জাত ব্যক্তির গৃহ সংস্কার ও নতুন নির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা সফল হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা। সেবামূলক প্রতিষ্ঠানের উন্নতির জন্য চেষ্টা।
a
কন্যা:
কর্মক্ষেত্রে উন্নতি সূত্রে উপার্জন ও সম্মান বৃদ্ধি এবং সামাজিক প্রতিষ্ঠা। অপব্যয় ও অপচয় নিয়ন্ত্রণ করায় ঋণশোধের লক্ষ্য পূরণ। স্বামী-স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক সমস্যার সমাধান। সপ্তাহের আদ্যভাগে রক্তে শর্করা বৃদ্ধিতে নানান ধরনের শারীরিক জটিলতা, লেখাপড়ায় সন্তানের অন্যমনস্কতা ও বিপথগামিতায় উদ্বেগ। মধ্যভাগে প্রিয়জনের স্বাস্থ্যহানি চিন্তা বাড়াবে, আন্তরিক ব্যবহারে স্বজনদের বিরূপতা কাটাতে পারেন। অন্তভাগে শত্রুর মোকাবিলার জন্য আইনি প্রস্তুতি প্রয়োজন, পারিবারিক দায়িত্ব পালনে বহু ব্যয়। কন্যা লগ্নে জাত ব্যক্তির বহুব্যস্ততা ও অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা ও মানসিক অবসাদ। অযৌক্তিক উচ্চকাঙ্ক্ষা থেকে হতাশা বাড়বে। দর্শন ও ধর্মশাস্ত্রের আলোচনায় আত্মিক উন্নতি।
a
তুলা:
বন্ধুবেশী শত্রুর কূট চালে বৈষয়িক ক্ষতি ও মানহানির আশঙ্কা। সন্তানের বহির্মুখী মতিগতি ও উচ্ছৃঙ্খল আচরণ উদ্বেগ বাড়াবে। গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে স্বস্তি। সপ্তাহের আদ্যভাগে ব্যবসায় বাড়তি বিনিয়োগ স্থগিত রাখাই ভাল, শ্লেষ্মাবৃদ্ধি ও শ্বাসযন্ত্রের সমস্যায় ভোগান্তি। মধ্যভাগে চুরি বা পকেটমারিতে অর্থক্ষতি, বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময়। অন্তভাগে ভগ্নস্বাস্থ্য উদ্ধারের জন্য সমুদ্রের নিকটবর্তী স্থানে অবস্থানের পরিকল্পনা, অযাচিত কোনও সুযোগ নিতে গিয়ে বিপত্তি দেখা দিতে পারে। তুলা লগ্নে জাত ব্যক্তির লাগামছাড়া ভাবাবেগ থেকে বিপত্তির আশঙ্কা। প্রিয় বন্ধুর আচরণে মানসিক ক্লেশ। কল্যাণ কাজে শ্রম ও অর্থদানে প্রতিপত্তি বৃদ্ধি।
a
বৃশ্চিক:
স্বজনদের শত্রুতায় ব্যাপক বৈষয়িক ক্ষতি। সন্তানের মতিগতি ও আচরণে সংসারে অশান্তি বাড়বে। একাধিক উপায়ে অর্থাগম। সপ্তাহের আদ্যভাগে কর্মস্থলে কর্তৃপক্ষের হস্তক্ষেপে ভাগ্যোন্নতির সম্ভাবনা, কোনও নারীকে ঘিরে দাম্পত্য অশান্তি বৃদ্ধি। মধ্যভাগে পারিবারিক সম্মান রক্ষা ও শান্তি বজায় রাখার জন্য জ্ঞাতিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হতে পারে, ধর্মাচরণে শান্তি। অন্তভাগে অপ্রিয় সত্য কথায় প্রিয়জনের বিরাগভাজন হতে পারেন, জীবাণু সংক্রমণে দুর্ভোগ। বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তির সৃষ্টিশীল কাজে দক্ষতা পুরস্কৃত হতে পারে। মা-বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি। পরিবারের ছোটখাট সমস্যায় বন্ধুর সক্রিয় সহায়তা।
a
ধনু:
সৃষ্টিশীল কাজের বিলম্বিত স্বীকৃতি। কর্মক্ষেত্রে শ্রম ও অধ্যবসায়ের সুবাদে উন্নতি ও বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। গাড়ি বা বাড়ি কেনার ক্ষেত্রে বাধাবিপত্তির আশঙ্কা। সপ্তাহের আদ্যভাগে আত্মীয়স্বজনের চক্রান্তে ক্ষতি ও মানহানির মোকাবিলা করতে হতে পারে, পথ-দুর্ঘটনায় রক্তপাতের আশঙ্কা। মধ্যভাগে মামলার ফল অনুকূলে যাওয়ারই সম্ভাবনা, চিত্রপরিচালক ও কলাকুশলীদের শুভ সময়। অন্তভাগে ভ্রমণে অহেতুক হয়রানি, পায়ের সমস্যায় চলাফেরায় অসুবিধা। ধনু লগ্নে জাত ব্যক্তির ব্যবসার সম্প্রসারণ নিয়ে সন্তানের সঙ্গে মনান্তর ও মতান্তর। কোনও মহত্‌ ব্যক্তির সাহচর্যে মানসিক সঙ্কট থেকে মুক্তি। লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ।
a
মকর:
বহু শ্রম ও অধ্যবসায়ের জোরে কর্মপরিকল্পনা সার্থক হতে পারে। প্রেমপ্রণয়ের ক্ষেত্রে নৈরাশ্যের যোগ। টিউমার বা আলসার জাতীয় ব্যাধি ভোগাবে। সপ্তাহের আদ্যভাগে শেয়ার বা বিমা সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা, প্রিয়জনের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ বাড়বে। মধ্যভাগে আত্মীয়স্বজনের সঙ্গে বিবাদে কাজকর্মে ব্যাঘাত, অন্য লোকের প্ররোচনায় অর্থক্ষতি। অন্তভাগে বহু চেষ্টা করেও সঞ্চয় আশানুরূপ হবে না, কোনও মহত্‌ ব্যক্তির সান্নিধ্যে আধ্যাত্মিক অগ্রগতি। মকর লগ্নে জাত ব্যক্তির কর্মসূত্রে বিদেশযাত্রার সুযোগ মিলতে পারে। গবেষণায় বিশেষ সাফল্য। জলপথ এড়ানোই ভাল।
a
কুম্ভ:
শত্রুর অত্যাচারে উদ্বেগ বৃদ্ধি। বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা সফল হতে পারে। মন ও কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে। সাহিত্য ও শিল্পের অনুশীলনে মেধার বিকাশ। সপ্তাহের আদ্যভাগে জমিজমা ক্রয়বিক্রয় ঘিরে পরিবারে অশান্তি, সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে দুশ্চিন্তার অবসান। মধ্যভাগে বিষয়সম্পত্তি নিয়ে স্বজনদের সঙ্গে বিরোধ, বহুমূত্র জাতীয় সমস্যাতে দুর্ভোগ, বিকল্প জীবিকার সন্ধানে স্থানান্তরে যাত্রার সুযোগ। অন্তভাগে ঝঁুকি সত্ত্বেও অনৈতিক কাজের প্রতিবাদ করে প্রশংসা লাভ, সেবামূলক কাজে যোগদান। কুম্ভ লগ্নে জাত ব্যক্তির শ্রম, অধ্যবসায় ও দক্ষতা সত্ত্বেও উন্নতি অধরা। প্রেমপ্রণয়ে ব্যর্থতা মানসিক স্থিতি টলিয়ে দিতে পারে। জলপথে ভ্রমণ না-করাই সমীচীন।
a
মীন:
কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম ও বাড়তি দায়িত্বের চাপে শারীরিক ও মানসিক ক্লেশ। সজ্জন ব্যক্তির সান্নিধ্য ও পরামর্শে মানসিক শান্তি। রক্তাল্পতার জন্য নানান শারীরিক সমস্যায় ভোগান্তি। সপ্তাহের আদ্যভাগে দীর্ঘদিনের কোনও আশা পূরণ হতে পারে, শত্রুর গতিবিধির উপরে নজরদারি বাড়ানো দরকার। মধ্যভাগে স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় পারিবারিক সমস্যার সমাধান, কল্যাণমূলক কাজের সুবাদে সমাজে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি। অন্তভাগে প্ররোচনায় পা দিয়ে বিপত্তির আশঙ্কা, অংশীদারকে মাত্রাতিরিক্ত বিশ্বাস করলে ঠকতে হতে পারে। মীন লগ্নে জাত ব্যক্তির নতুন উদ্যম ও কর্ম পরিকল্পনায় কর্মে সাফল্য। বিদেশে গবেষণার সুযোগ মিলতে পারে। সপরিবার আনন্দভ্রমণ।















«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply