Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রাজনৈতিক সংলাপের জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ বাড়ছে : বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা রোধে রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহবান জানিয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আজ (শনিবার) বিকেলে মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহবান জানান সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।






রাজনৈতিক সংলাপের জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ বাড়ছে

: বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা রোধে রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহবান জানিয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আজ (শনিবার) বিকেলে মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহবান জানান সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।


তিনি বলেন, দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বিদ্যমান রাজনৈতিক সংকট মোকাবেলায় একটি সমঝোতা ও সমাধানের পথ বের করা হোক। ব্যবসায়ী সমাজ এটাই কামনা করে।


এ সময় হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচির ক্ষতিকর দিকগুলোর প্রতি ইঙ্গিত করে দেশের এই শীর্ষ ব্যবসায়ী জানান, এসব সহিংস কর্মসূচিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবহন, উৎপাদন এবং পর্যটন খাত। অবরোধের কারণে পরিবহন চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ২ লাখেরও বেশি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান অলস পড়ে আছে এবং ২০ লাখেরও বেশি পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। সবমিলিয়ে পরিবহন খাতে দৈনিক প্রায় ২০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। এর আগে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজধানীতে এক সংবাদ সম্মেলন করে সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের  কাছে অনুরোধ জানিয়েছেন।


এদিকে, আজ বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘সংলাপ ও সমঝোতা আজ জরুরি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার লিখিত বক্তব্যে বলেন, বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে গত ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়েছে দেশে। তিনি বলেন, এভাবে চলতে থাকলে দেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।



তিনি একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, ইতিমধ্যে রাজনৈতিক সহিংসতায় রাজশাহী, নাটোর, চাপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নোয়াখালী ও লক্ষীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ৯ জন  নিহত হয়েছে। এই সংকট উত্তরণ সম্ভব না হলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে বলে আশঙ্কা করে তিনি এ সহিংস অবস্থা থেকে দেশ ও দেশের জনগণকে বাঁচাতে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়েছেন।


বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটি এক বিবৃতি দিয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার, বিরোধী দল-মতের উপর তার  বাহিনী দিয়ে যে দমন-নিপীড়ন চালাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেছ যুক্তরাষ্ট্র। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তালাবন্দী করাসহ তার উপর অন্যায়ভাবে যেসব সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয়েছে তারও তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন কংগ্রেস।



আদালত কর্তৃক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেয়ার বিষয়েও যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশি টিভি চ্যানেল, সংবাদ মাধ্যম, এমনকি সোস্যাল মিডিয়ার উপর সরকারি খড়গ নেমে আসায় সে দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার বঞ্চিত হচ্ছে এবং এ কারণে যুক্তরাষ্ট্র বিশেষভাবে উদ্বিগ্ন।
এছাড়া বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার ও গণমাধ্যমের ওপর বিধি নিষেধ প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংস্থা -  হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।



বাংলাদেশের সংঘাতময় রাজনৈতিক অবস্থা নিরসনে  আবারো সংলাপের আহ্বান জানিয়েছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। একই সঙ্গে এ সমস্যা থেকে বেরিয়ে আসতে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। বাংলাদেশে গ্রহণযোগ্য সরকার গঠনের জন্য  ব্রিটেনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাংসদ  লর্ড অ্যালেক্স কার্লাইল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে  এক জরুরি বার্তা পাঠিয়েছেন। এ বার্তায় তিনি  বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট এবং সহিংস অবস্থার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে আহবান জানিয়েছেন।#১০ জানুয়ারি (রেডিও তেহরান)









«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply