পাকিস্তানের বন্দর নগরী করাচিতে বাস-ট্যাংকার সংঘর্ষ: অন্তত ৫৭ নিহত
পুড়ে যাওয়া বাসের ধ্বংসাবশেষ
: পাকিস্তানের বন্দর নগরী করাচির উপকণ্ঠে আজ(রোববার) খুব ভোরে বাস এবং তেলবাহী ট্যাংকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫৭ জন মর্মান্তিক ভাবে নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
করাচির ইস্পাত নগরী থেকে শিকারপুর যাওয়ার পথে সুপার হাইওয়ের কাথোর লিংক রোডে চলন্ত ট্যাংকারের সঙ্গে এ সংঘর্ষ হয়। মধ্যরাতের একটু পরেই এ সংঘর্ষ হয়েছে এবং ট্যাংকারটি ভুল দিক থেকে ছুটে এসে প্রায় যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। বাসটিতে এ সময়ে ৬০ জনের বেশি যাত্রী ছিল। সংঘর্ষের পরই বাসে আগুন ধরে যায়। বাসটির দরজায় তালা লাগানো ছিল এবং ছাদে বসা প্রায় ছয় যাত্রী লাফিয়ে প্রাণ বাঁচাতে পারেন। অবশ্য বাস চালক, হেল্পার এবং ট্রাক চালক তাদের প্রাণ বাঁচাতে পেরেছে। দমকল বাহিনী ঘটনা স্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই বাস ও ট্যাংকারটি পুরোপুরি পুড়ে যায়।
যাত্রীদের অধিকাংশই মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়েছে এবং ডিএনএ পরীক্ষা ছাড়া তাদের পরিচয় উদ্ধারের কোনো উপায়ই আর নেই বলে পুলিশ জানিয়েছে।
তিন মাসের মধ্যে পাকিস্তানের সিন্ধু প্রদেশে এ নিয়ে দ্বিতীয় মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটল।#১১ জানুয়ারি (রেডিও তেহরান)
No comments: