Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অর্জুনা রানাতুঙ্গা অর্জুনা রানাতুঙ্গা : ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা দেশটির নতুন সরকারের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। শ্রীলঙ্কার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাইথিপ্রালা সিরিসেনা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ২৫ জন মন্ত্রী ও ১০ জন সহকারী মন্ত্রী নিয়ে তার মন্ত্রিসভা গঠন করেছেন। সেখানে অর্জুনা রানাতুঙ্গাকে দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।





 

অর্জুনা রানাতুঙ্গা অর্জুনা রানাতুঙ্গা
: ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা দেশটির নতুন সরকারের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।



শ্রীলঙ্কার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাইথিপ্রালা সিরিসেনা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ২৫ জন মন্ত্রী ও ১০ জন সহকারী মন্ত্রী নিয়ে তার মন্ত্রিসভা গঠন করেছেন। সেখানে অর্জুনা রানাতুঙ্গাকে দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।  



অর্জুনা রানাতুঙ্গা ১৯৯৬ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। এরপর ২০০০ সালে অবসরে যাওয়ার পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্সে যোগ দেন তিনি। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে শ্রীলঙ্কার পর্যটন উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই সাবেক ক্রিকেটার। পরবর্তীতে ২০০৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি হিসেবে আসীন ছিলেন। এরপর ২০১০ সালে পিপলস অ্যালায়েন্স ছেড়ে ডেমোক্রেটিক ন্যাশনাল ফ্রন্টে যোগ দেন । কিন্তু সেখানেও মত বিরোধের ফলে ২০১২ সালে পদত্যাগ করেন তিনি। এরপর তিনি শ্রীলঙ্কার ফ্রিডম পার্টিতে যোগ দেন।#
১১ জানুয়ারি (রেডিও তেহরান)






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply