আমেরিকার আইদাহো অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ১
: আমেরিকার আইদাহো অঙ্গরাজ্যে গোলাগুলির ঘটনায় অন্তত তিন ব্যক্তি নিহত এবং এক ব্যক্তি আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল (শনিবার) আইদাহোর উত্তরাঞ্চলীয় মস্কো শহরের তিনটি পৃথক স্থানে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও এর পেছনে ছিল কেবল একজন বন্দুকধারী। পুলিশের অভিযানে জন লি নামের ২৯ বছর বয়সী ঘাতক গ্রেফতার হয়েছে।
মস্কো শহরের পুলিশ প্রধান ডেভিড ডিউক বলেছেন, জন লি প্রথমে তার মাকে হত্যা করে। এরপর সে একটি অফিসে গিয়ে গুলি চালায়। গুলিতে তার বাড়ির মালিক নিহত ও অপর একজন আহত হয়। পরে একটি রেস্টুরেন্টে গিয়ে এর ম্যানেজার বেলিন্ডা নেইবুরকেও হত্যা করে ওই বন্দুকধারী।
প্রতিবছর গোলাগুলির ঘটনায় আমেরিকার বিভিন্ন শহরে ত্রিশ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। #১১ জানুয়ারি (রেডিও তেহরান)
No comments: