Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » দিল্লি বিধানসভা নির্বাচনে আপ ও বিজেপির সমালোচনায় কংগ্রেস : ভারতের দিল্লি রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে আম আদমি পার্টি এবং বিজেপির সমালোচনায় মুখর হল কংগ্রেস দল। আজ (শনিবার) দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা অজয় মাকেন আপ প্রধান কেজরিওয়াল এবং বিজেপির সমালোচনা করেন। আপের উদ্দেশ্যে তিনি বলেন, কংগ্রেস সোমবার বুকলেট প্রকাশ করবে যার শিরোনাম হবে,‘৪৯ দিনে উল্টা চাল, দিল্লি হয়েছে বেহাল, ইউটার্ন কেজরিওয়াল।’ কেজরিওয়াল ২০১৩ সালে দিল্লিতে সরকার গড়ে ৪৯ দিনের মাথায় পদত্যাগ করেছিলেন। তিনি বলেন, দিল্লিবাসীকে দেয়া প্রতিশ্রুতির কিছুই পালন করেনি কেজরিওয়াল। তাকে দিল্লির মানুষ কিভাবে ভরসা করবে? অজয় মাকেন ২০০৭ সালের ৭ জুনের কেজরিওয়ালের সই করা একটি হলফনামা দেখিয়ে বলেন, এটা গত নির্বাচনে বিলি করা হয়েছিল। আমি কেজরিওয়ালের কাছে জানতে চাই তিনি আজো ওই হলফনামা অনুযায়ী যে সব কথা বলা হয়েছিল তাতে ঠিক আছেন তো? অজয় মাকেন অভিযোগ করেন, কেজরিওয়াল ওয়াদা করেছিলেন, লাল বাতি দেয়া গাড়ি নেবেন না। এমনকি নিরাপত্তা রক্ষীরও প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রীদের সরকারি বড়-ঘরও নেবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু ২০১৩ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুধু লাল বাতি দেয়া গাড়িই নেন নি, পরে তিনি বড় ৮ কামরা ঘরের জন্য চিঠি লিখেছিলেন। তিনি কসম খেয়ে বলেছিলেন, সরকার গড়তে কংগ্রেস এবং বিজেপি কারো সমর্থন নেবেন না। কিন্তু সেই প্রতিশ্রুতিও রাখেননি। বিজেপি প্রসঙ্গে অজয় মাকেন বলেন, ‘মানুষ বিজেপিকে কেন ভোট দেবে? যখন তারা নিজেরাই স্বীকার করেছে তাদের কাছে প্রভাবশালী স্থানীয় বড় নেতা নেই। তিনি বলেন, দিল্লিতে মোদির সমাবেশ ফ্লপ হয়েছে। ক্যান্টনমেন্ট বোর্ডের ফলাফলেই বিজেপির চিত্র বোঝা গেছে। এজন্য বাইরে থেকে এখন নেতা আমদানি করা হচ্ছে।’ কংগ্রেস নেতার এসব সমালোচনার জবাবে কেজরিওয়াল বা বিজেপির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। # ১৭ জানুয়ারি (রেডিও তেহরান)






দিল্লি বিধানসভা নির্বাচনে আপ ও বিজেপির সমালোচনায় কংগ্রেস
: ভারতের দিল্লি রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে আম আদমি পার্টি এবং বিজেপির সমালোচনায় মুখর হল কংগ্রেস দল। আজ (শনিবার) দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা অজয় মাকেন আপ প্রধান কেজরিওয়াল এবং বিজেপির সমালোচনা করেন।



আপের উদ্দেশ্যে তিনি বলেন, কংগ্রেস সোমবার বুকলেট প্রকাশ করবে যার শিরোনাম হবে,‘৪৯ দিনে উল্টা চাল, দিল্লি হয়েছে বেহাল, ইউটার্ন কেজরিওয়াল।’ কেজরিওয়াল ২০১৩ সালে দিল্লিতে সরকার গড়ে ৪৯ দিনের মাথায় পদত্যাগ করেছিলেন।



তিনি বলেন, দিল্লিবাসীকে দেয়া প্রতিশ্রুতির কিছুই পালন করেনি কেজরিওয়াল। তাকে দিল্লির মানুষ কিভাবে ভরসা করবে? অজয় মাকেন ২০০৭ সালের ৭ জুনের কেজরিওয়ালের সই করা একটি হলফনামা দেখিয়ে বলেন, এটা গত নির্বাচনে বিলি করা হয়েছিল। আমি কেজরিওয়ালের কাছে জানতে চাই তিনি আজো ওই হলফনামা অনুযায়ী যে সব কথা বলা হয়েছিল তাতে ঠিক আছেন তো?

অজয় মাকেন অভিযোগ করেন, কেজরিওয়াল ওয়াদা করেছিলেন, লাল বাতি দেয়া গাড়ি নেবেন না। এমনকি নিরাপত্তা রক্ষীরও প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রীদের সরকারি বড়-ঘরও নেবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু ২০১৩ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুধু লাল বাতি দেয়া গাড়িই নেন নি, পরে তিনি বড় ৮ কামরা ঘরের জন্য চিঠি লিখেছিলেন। তিনি কসম খেয়ে বলেছিলেন, সরকার গড়তে কংগ্রেস এবং বিজেপি কারো  সমর্থন নেবেন না। কিন্তু সেই প্রতিশ্রুতিও রাখেননি।



বিজেপি প্রসঙ্গে অজয় মাকেন বলেন, ‘মানুষ  বিজেপিকে কেন ভোট দেবে? যখন তারা নিজেরাই স্বীকার করেছে তাদের কাছে প্রভাবশালী স্থানীয় বড় নেতা নেই। তিনি বলেন, দিল্লিতে মোদির সমাবেশ ফ্লপ হয়েছে। ক্যান্টনমেন্ট বোর্ডের ফলাফলেই বিজেপির চিত্র বোঝা গেছে। এজন্য বাইরে থেকে এখন নেতা আমদানি করা হচ্ছে।’

কংগ্রেস নেতার এসব সমালোচনার জবাবে কেজরিওয়াল বা বিজেপির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। #
১৭ জানুয়ারি (রেডিও তেহরান)
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply