Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও একুশে পদকজয়ী চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম আর নেই। রোববার ভোর ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।





প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও একুশে পদকজয়ী চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম আর নেই। রোববার ভোর ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও একুশে পদকজয়ী এই কিংবদন্তি দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে ছিলেন।
অবশ্য ২০১৩ সালের ডিসেম্বরে আলিশা-ইমনকে নিয়ে ‘অন্তরঙ্গ’ নামের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু গত মে মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখনই জানতে পারেন ক্যান্সারে আক্রান্ত তিনি।
১৯৬১ সালে ফতেহ লোহানীর ‘আছিয়া’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে পদার্পণ করেন চাষী নজরুল ইসলাম।
চাষী নজরুল ইসলামের নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ যা স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। এরপর তিনি ‘সংগ্রাম’, ‘ভালো মানুষ’, ‘বাজিমাত’, ‘বেহুলা লক্ষিন্দর’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘হাসন রাজা’, ‘মেঘের পরে মেঘ’, ‘শান্তি’, ‘সুভা’র মতো সিনেমা নির্মাণ করেন।
১৯৮২ সালে বুলবুল-কবরী-আনোয়ারাকে নিয়ে ‘দেবদাস’ নির্মাণ করেছিলেন তিনি। ২০১৩ সাল এসে শাকিব খান-অপু বিশ্বাস-মৌসুমীকে নিয়ে তিনি আবারো বানান সিনেমাটি।
১৯৮৬ সালে ‘শুভদা’, ১৯৯৭ সালে ‘হাঙর নদী গ্রেনেড’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এরপর তিনি একুশে পদক পেয়েছেন ২০০৪ সালে ।







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply