Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ইরানি কূটনীতিক হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীকে ফাঁসি দিল পাকিস্তান : পাকিস্তানে নিযুক্ত একজন ইরানি কূটনীতিককে হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসী ইকরামুল হক ওরফে লাহোরিকে ফাঁসি দেয়া হয়েছে। পাকিস্তানের লাহোর শহরের কেন্দ্রীয় কারাগারে ওই সন্ত্রাসীকে আজ (শনিবার) সকালে ফাঁসি দেয়া হয়। ইসলামাবাদের ইরানি সংস্কৃতি কেন্দ্রে নিযুক্ত কালচারাল অ্যাটাশে সাদেক গাঞ্জিকে ১৯৯০ সালে হত্যার সঙ্গে জড়িত ছিল সন্ত্রাসী লাহোরি। সে নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই জাংভি এবং সিপাহি সাহাবা পাকিস্তানের সদস্য। ২০০৪ সালে পাকিস্তানের সন্ত্রাস-বিরোধী আদালত লাহোরির ফাঁসির আদেশ দেয়। এ সন্ত্রাসী ইরানের কূটনীতিক সাদেক গাঞ্জি এবং পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মঈনুদ্দিন হায়দারের ভাইসহ বহু মানুষকে হত্যার সঙ্গে জড়িত ছিল। গত বৃহস্পতিবার তার ফাঁসি কার্যকরের কথা ছিল। কিন্তু নিহতদের মধ্যে একটি পরিবার আসামী লাহোরিকে ক্ষমা করে দিয়েছে বলে মীমাংসায় পৌঁছানোর কারণে ফাঁসি কার্যকরে দেরি করা হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো এমন খবর দিয়েছে। গত ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ার শহরের আর্মি পাবলিক স্কুলে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ফাসি কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। এরপর থেকে পাকিস্তানে এক ডজনের বেশি দাগী আসামীর ফাঁসি দেয়া হয়েছে।#১৭ জানুয়ারি (রেডিও তেহরান)





ইরানি কূটনীতিক হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীকে ফাঁসি দিল পাকিস্তান


: পাকিস্তানে নিযুক্ত একজন ইরানি কূটনীতিককে হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসী ইকরামুল হক ওরফে লাহোরিকে ফাঁসি দেয়া হয়েছে। পাকিস্তানের লাহোর শহরের কেন্দ্রীয় কারাগারে ওই সন্ত্রাসীকে আজ (শনিবার) সকালে ফাঁসি দেয়া হয়।



ইসলামাবাদের ইরানি সংস্কৃতি কেন্দ্রে নিযুক্ত কালচারাল অ্যাটাশে সাদেক গাঞ্জিকে ১৯৯০ সালে হত্যার সঙ্গে জড়িত ছিল সন্ত্রাসী লাহোরি। সে নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই জাংভি এবং সিপাহি সাহাবা পাকিস্তানের সদস্য।



২০০৪ সালে পাকিস্তানের সন্ত্রাস-বিরোধী আদালত লাহোরির ফাঁসির আদেশ দেয়। এ সন্ত্রাসী ইরানের কূটনীতিক সাদেক গাঞ্জি এবং পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মঈনুদ্দিন হায়দারের ভাইসহ বহু মানুষকে হত্যার সঙ্গে জড়িত ছিল। গত বৃহস্পতিবার তার ফাঁসি কার্যকরের কথা ছিল। কিন্তু নিহতদের মধ্যে একটি পরিবার আসামী লাহোরিকে ক্ষমা করে দিয়েছে বলে মীমাংসায় পৌঁছানোর কারণে ফাঁসি কার্যকরে দেরি করা হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো এমন খবর দিয়েছে।



গত ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ার শহরের আর্মি পাবলিক স্কুলে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ফাসি কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। এরপর থেকে পাকিস্তানে এক ডজনের বেশি দাগী আসামীর ফাঁসি দেয়া হয়েছে।#১৭ জানুয়ারি (রেডিও তেহরান)






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply