Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পাকিস্তানে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ দলের সরকার-বিরোধী আন্দোলন ও অবস্থান ধর্মঘটের নিরাপত্তা দিতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি রুপি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান এ তথ্য জানিয়েছেন।





 পাকিস্তানে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ দলের সরকার-বিরোধী আন্দোলন ও অবস্থান ধর্মঘটের নিরাপত্তা দিতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি রুপি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান এ তথ্য জানিয়েছেন।



তিনি বলেন, ইমরান খান তার ধর্মঘটের মাধ্যমে জাতীয় রাজনীতিতে কোনো পরিবর্তন আনতে পারেন নি শুধু শুধু বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। পাকিস্তানের জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নিসার আলী খান এ তথ্য জানান। দীর্ঘদিন ধরে ইমরান খানের আন্দোলন চললেও এই প্রথম পাকিস্তান সরকার ওই ধর্মঘট ও অবস্থান কর্মসূচির নিরাপত্তার জন্য ব্যয়ের সঠিক হিসাব প্রকাশ করল।



গত আগস্ট মাসে ইমরান খান ও ড. তাহিরুল কাদরির নেতৃত্বাধীন দুটি দল যখন অবস্থান ধর্মঘট শুরু করে তখন নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগ সরকার বার বার বলেছে, এ কর্মসূচির কারণে জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে, কোনো কোনো মন্ত্রী এ আন্দোলনে ক্ষতির পরিমাণ ২,০০০ কোটি রুপি বলেও উল্লেখ করেছেন। এর মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর বাতিলের বিষয়টিকে তারা প্রধান ক্ষতি বলে গণ্য করছেন। ওই সফরে চীনের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন প্রকল্প নিয়ে চুক্তি সইয়ের কথা ছিল যাতে বেইজিং অন্তত ৩,০০০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে ঘোষণা দিয়েছিল।#১০ জানুয়ারি (রেডিও তেহরান):
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply