Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » অবরোধ, হরতালের কারণে পরিবহনখাত অচল হয়ে পড়েছে: এফবিসিসিআই : বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, "হরতাল, অবরোধের কারণে তিনটি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হলো পরিবহন, উৎপাদন ও পর্যটন। অবরোধ, হরতালের কারণে পরিবহন খাত অচল হয়ে গেছে। দুই লাখের বেশি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান অচল হয়ে আছে। ২০ লাখের বেশি পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এই খাতে দৈনিক ২০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে।





অবরোধ, হরতালের কারণে পরিবহনখাত অচল হয়ে পড়েছে: এফবিসিসিআই

: বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, "হরতাল, অবরোধের কারণে তিনটি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হলো পরিবহন, উৎপাদন ও পর্যটন। অবরোধ, হরতালের কারণে পরিবহন খাত অচল হয়ে গেছে। দুই লাখের বেশি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান অচল হয়ে আছে। ২০ লাখের বেশি পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এই খাতে দৈনিক ২০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে।"

আজ (শনিবার) মতিঝিলে ফেডারেশন ভবনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, "অবরোধ ও হরতালের কারণে পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কক্সবাজারে ২০০ থেকে ৩০০ হোটেলে মন্দা ভাব দেখা দিয়েছে। হোটেলে কোনো লোকজন নেই।"

তিনি বলেন, হরতাল ও অবরোধের কারণে দৈনিক দেড় থেকে দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়ে থাকে আর ক্ষতির সিংহভাগই ব্যবসায়ীদের।

রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট উত্তরণের একটি সমঝোতা ও সমাধানের পথ বের হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে সমঝোতার কোনো উদ্যোগ নেয়া হবে না বলেও জানান এফবিসিসিআই সভাপতি।

সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি মোনওয়ারা হাকিম আলী ও হেলাল উদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ১০ জানুয়ারি (রেডিও তেহরান)
 
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply