Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া অনেক সহজ হচ্ছে--ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা





 



 বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া অনেক সহজ  হচ্ছে
  বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তিতে আকৃষ্ট করতে ভারতের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, কলেজ এবং আবাসিক স্কুলগুলোর অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে 'স্টাডি ইন ইন্ডিয়া' শীর্ষক শিক্ষা মেলা।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুইদিনব্যাপী মেলার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত

ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। 'অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড' এবং 'এ টু জেড স্টাডি'র যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় সার্বিক সহযোগিতা দিচ্ছে ভারতীয় দূতাবাস।

এবারের মেলায় ভারতের বিভিন্ন অঞ্চলের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং আবাসিক স্কুল অংশ নিচ্ছে। এর মূল উদ্দেশ্য ভারতে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের সহজে সঠিক তথ্য দেয়া। এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। ক্যামব্রিজ, ব্যাকলোরেট কিংবা ইন্ডিয়ান ক্যারিকুলাম তিন মাধ্যমেই পড়ার সুযোগ দিচ্ছে মেলায় অংশগ্রহণকারী স্কুলগুলো। স্ট্যান্ডার্ড টু থেকে টুয়েলভ পর্যন্ত ভর্তি নেবে এসব স্কুল।

মেলায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সারদা, অমিতি, এসআরএম, আচার্য ইনস্টিটিউট, মানব রচনা, অ্যালায়েন্স, লাভলি প্রফেশনাল, মোদী, অপিজয় সত্য, এইমস ইনস্টিটিউট অন্যতম।

সারদা বিশ্ববিদ্যালয়ের স্টলের সিনিয়র কাউন্সেলর জয় বণিক   বলেন, বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডিতে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের আকৃষ্ট করতে তারা মেলায় অংশ নিয়েছেন। কোর্স ফি, স্কলারশিপ, অবকাঠামোগত সুবিধাগুলোকে তারা তুলে ধরছেন।

রাজধানীর যাত্রাবাড়ী থেকে বোনসহ মেলায় এসেছেন ডা. জনি। তিনি   বলেন, এমবিবিএস শেষ করে তিনি এখন ইন্টার্নি করছেন। বিদেশে পিএইচডি করতে চান। এক্ষেত্রে ভারত তার পছন্দের তালিকায় রয়েছে। তারা বোন তানিয়াও মেডিকেল অ্যাসিসটেন্ট বিষয়ে পড়তে ভারতে যেতে চান।

সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হর্ষবর্ধন শ্রীংলা বলেন, ভাল ক্যারিয়ার ও উন্নত জীবনযাপনের জন্য চাই ভাল শিক্ষা। ভারতের স্কুল-কলেজের শিক্ষা উন্নতমানের। সারাবিশ্বে এর সুনাম রয়েছে। ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র বাংলাদেশের শিক্ষার্থীরা এই সুযোগ গ্রহণ করতে পারে।

তিনি বলেন, আমরা ভিসা প্রক্রিয়া অনেক সহজ করেছি। বিশেষভাবে শিক্ষার্থীদের ভিসা নিতে এখন আর দুর্ভোগ পোহাতে হয় না। তাছাড়া প্রতিবেশি হওয়ায় যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ সুবিধা রয়েছে।

শ্রীংলা বলেন, ভারত ও বাংলাদেশের ৭০ ভাগ মানুষের বয়স ৪০ বছরের নিচে। এই তরুণ প্রজন্ম প্রতিদিন চাকরির বাজারে ঢুকছে। প্রতিনিয়ত চ্যালেঞ্জ বাড়ছে। উন্নত যুবসমাজ গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন 'অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড' এর ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব বলিয়া, 'এ টু জেড স্টাডি'র সিইও শামিম হোসেন।

শনিবার মেলা শেষ হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে এই মেলা। এর আগে চট্টগামের হোটেল আগ্রাবাদে একই ধরনের মেলা অনুষ্ঠিত হয় ১৮-১৯ জুলাই।






«
Next
Newer Post
»
Previous
Older Post