Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী





  তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের সহযোগিতায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।


বুধবার বিকেলে রাজশাহী মুখ্য বিচারিক হাকিম আদালতের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, তারেক রহমান ফেরারি আসামি। তাই ইন্টারপোলের সহযোগিতায় তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।
বহুল বিতর্কিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘এ ধারায় যেসব অপরাধকে সংযুক্ত করা হয়েছে, সেসব অপরাধই। তবে সে ধারায় কোনো নাগরিক যাতে হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। ৫৭ ধারা এখন যে রূপে আছে, নতুন ডিজিটাল সুরক্ষা আইনে সেভাবে থাকবে না।’

আনিসুল হক বলেন, নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ নিয়ে বিচার বিভাগের সঙ্গে সংসদ ও নির্বাহী বিভাগের দ্বিমতের ফলে দূরত্ব সৃষ্টি হয়নি। এই দ্বিমতের ফলে যে আলোচনা চলছে তা গণতন্ত্রকে আরো সুদৃঢ় করবে।#
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post