Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শৌচালয়ের প্যানে মাথা তুলে দাঁড়াল আস্ত পাইথন, তারপর…





 
  শৌচালয়ের প্যানে মাথা তুলে দাঁড়াল আস্ত পাইথন, তারপর…
   এমনটাও যে হতে পারে স্বপ্ন কেন, দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তাইল্যান্ডের ফনারত চাইবুন। এখন শৌচালয়ে যাওয়ার সম্ভাবনা জাগলেও ভয়ে কেঁপে উঠছেন তিনি। কিন্তু কেন এত ভয় ৪২ বছরের মহিলার? জানলে আপনিও আঁতকে উঠবেন। নিজে শৌচালয়ে যাওয়ার আগে চারবার ভাববেন।


   শৌচালয়ের প্যানে মাথা তুলে দাঁড়াল আস্ত পাইথন, তারপর…

হয়েছিল কী? মহিলার বয়ান অনুযাই, রোজকার মতোই নিত্যকর্ম করতে শৌচালয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎই পশ্চাৎদেশে প্রবল ব্যথা অনুভব করেন। যেন কোনও বিষাক্ত কিছু দংশন করেছে। প্যান থেকে উঠে দেখতেই চমকে ওঠেন ফনারত। আস্ত একটি পাইথন প্যান থেকে মাথা তুলে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে শৌচালয় থেকে বেরিয়ে আসেন তিনি। মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।


কিন্তু প্রথমে ফনারতের চিকিৎসা করতে একটু দ্বিধাবোধ করছিলেন ডাক্তাররা। কারণ মহিলা এতটাই আতঙ্কগ্রস্ত ছিলেন, ঠিক করে বলে উঠতে পারছিলেন না কী হয়েছে তাঁর সঙ্গে। শেষে পরিবারের সঙ্গে কথা বলার পর চিকিৎসা শুরু হয়। পাইথনের কামড় বিষাক্ত না হলেও তাতে ক্ষতিকারক ব্যাক্টিরিয়া থাকে। তা প্রতিরোধ করার জন্য ওষুধ দেওয়া হয়েছে ফনারতকে। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। কিন্তু এরপরও সাপ দেখা গিয়েছে তাঁর বাড়ি পাশে। বাড়িতে ঢোকার মুখেই সিড়ির কাছে ফের সাপ দেখতে পায় তাঁর পনেরো বছরের মেয়ে। পুলিশের অনুমান, বাড়ির নিচে কোনও গহ্বর রয়েছে তাতেই প্রচুর সরিসৃপের বাস রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।






«
Next
Newer Post
»
Previous
Older Post