Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » শরণার্থী হিসেবে নয়, মানবতার স্বার্থে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে : বেগম মতিয়া চৌধুরী





 
শরণার্থী হিসেবে নয়, মানবতার স্বার্থে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে : বেগম মতিয়া চৌধুরী

 আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ানমার সেনাবাহিনীর হামলা থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবতার স্বার্থে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে আশ্রয় দেয়া হয়নি, মানবতার স্বার্থে তাঁদের আশ্রয় দেয়া হয়েছে। তারা তাদের নিজ দেশে ফিরে যাবে। এ বিষয়ে অস্পষ্টতার কোন স্থান নেই।

তিনি আজ বিকেলে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী ও আব্দুল হক সবুজ।
বেগম মতিয়া চৌধুরী বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া পাঁচ দফা প্রস্তাবের ভিত্তিতেই এ সমস্যার সমাধান হবে। কেননা এ পাঁচ দফা প্রস্তাবনাই এ সংকট সমাধানের একমাত্র উপায়। তিনি বলেন, বিশ্বের যে সকল রাষ্ট্রের সামান্য বিবেক রয়েছে তাঁরা এ সংকট সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ পাঁচ দফা প্রস্তাবকে অকুন্ঠ সমর্থন দেবেন। সারাবিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে এ সমস্যার সমাধান করবে।
মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দিনের ভিশন রয়েছে। তিনি ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা হিংসায় উন্মত্ত থেকে দেশকে ৯২ দিন অবরুদ্ধ করে রেখে পেট্রলবোমা মেরে দেশের নিরীহ মানুষকে হত্যা করে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশালত্ব বোঝার ক্ষমতা নেই।

 






«
Next
Newer Post
»
Previous
Older Post