শিয়ালকোট সীমান্তে ভারতীয় গুলিতে ৬ পাকিস্তানি নিহত, আহত ২০
শিয়ালকোট সীমান্তে ভারতীয় গুলিতে ৬ পাকিস্তানি নিহত, আহত ২০
শিয়ালকোট সীমান্তে ভারতীয় গুলিতে ৬ পাকিস্তানি নিহত, আহত ২০
পাকিস্তানের শিয়ালকোট সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে চার নারীসহ ছয় ব্যক্তি নিহত এবং ২০ জন আহত হয়েছে। স্থানীয় প্রশাসন এবং পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গতকাল ভারতীয় বাহিনী ‘বিনা উসকানিতে’ গুলিবর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে। ভারতীয় বাহিনী গুলি ও মর্টারের গোলা ছুঁড়েছে বলে এতে দাবি করা হয়। এ ছাড়া, গোলাগুলিতে ব্যাপক সংখ্যক গরু-ছাগলও মারা গেছে।
পাকিস্তানের ওই এলাকার হাসপাতালগুলোকে সতর্ক রাখা হয়েছে এবং চারটি ত্রাণ শিবির খোলা হয়েছে। পাক সীমান্ত প্রহরীরা এ ঘটনার সমুচিত জবাব দিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।#