Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিকারগ্রস্ত’ ট্রাম্পকে চড়া মূল্য দিতে হবে: পাল্টা হুমকি দিলেন কিম





‘বিকারগ্রস্ত’ ট্রাম্পকে চড়া মূল্য দিতে হবে: পাল্টা হুমকি দিলেন কিম
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, তার দেশকে ধ্বংস করার হুমকি দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চড়া মূল্য দিতে হবে। মঙ্গলবার জাতিসংঘে দেয়া ভাষণে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।


কিমের বিবৃতি আজ(শুক্রবার) প্রকাশ করেছ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ। এতে মার্কিন প্রেসিডেন্টকে ‘মানসিক বিকারগ্রস্ত’ বলে উল্লেখ করে কিম বলেন, ট্রাম্পের হুমকির জবাব দেয়ার বিষয়ে কঠোর চিন্তা-ভাবনা করছেন তিনি।

এ ছাড়া বিবৃতিতে ট্রাম্পকে ‘দুষ্টপ্রকৃতির’ এবং ‘গ্যাংস্টার’ হিসেবে অভিহিত করে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট আগুন নিয়ে খেলছেন। একটি দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার দায়িত্ব পালনে ট্রাম্প অযোগ্য বলেও মন্তব্য করেন কিম।

উত্তর কোরিয়ার কয়েক দফা ক্ষেপণাস্ত্র এবং ষষ্ট পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে মারাত্মকভাবে তুঙ্গে পৌঁছে গেছে পিয়ংইয়ং-ওয়াশিংটনে দীর্ঘ দিনের টানাপড়েন।#
 






«
Next
Newer Post
»
Previous
Older Post