শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এবং গল্ডব্লাডার স্টোন অপসারণে সফল অপারেশন উপলক্ষে আজ বাদ আসর জাতীয় প্রেসক্লাব লাউঞ্জে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাফিলের আগে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফউইজে)’র মহাসচিব ওমর ফারুক।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাব মসজিদের ইমাম মাওলানা মো. আবুল হোসাইন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এবং গল্ডব্লাডার স্টোন অপসারণ অপারেশন সফল হওয়ায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, নিপীড়িত ও নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে জননেত্রী শেখ হাসিনা আজ মাদার অব হিউমিনিট উপাধি খেতাব লাভ করেছেন, যা বাংলাদেশকে বিশ্ব দরবারে মানবতার নেত্রী হিসেবে শেখ হাসিনাকে নতুন পরিচিতি দিয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিবস।
