রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র অতিরিক্ত ৬ মিলিয়ন ডলার দেবে
যুক্তরাষ্ট্র বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় জাতিসংঘ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে (ডাব্লিউএফপি) অতিরিক্ত ৬ মিলিয়ন ডলার দেবে।
গত ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশের জন্য ২৮ মিলিয়ন ডলারের ঘোষণা দেয়। সাম্প্রতিক এই সহায়তা পূর্বঘোষিত সহায়তারই অংশ। এই নতুন অর্থ সহায়তার ফলে ২০১৭ অর্থবছরে এ অঞ্চলে রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা ১০১ মিলিয়ন ডলারে দাঁড়াবে।
২০১৭ সালে যুক্তরাষ্ট্র ইউএস এইডের মাধ্যমে বাংলাদেশে উন্নয়নখাতে ২১২ মিলিয়ন ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে।
