সিরিজ জিতল ইংল্যান্ড
বড় রান করেও জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড তাদের চতুর্থ একদিনের ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে হারাল ৬ রানে। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল ইংল্যান্ড। ৩–০ ফলে এগিয়ে গেল তারা। ইংল্যান্ড টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। তারা ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৬ রান তোলে। ইংল্যান্ড যখন ৩৫.১ ওভারে ৫ উইকেটে ২৫৮ রান তুলেছে, তখন খেলা বন্ধ হয়ে যায়। তখন জেতার জন্য ইংল্যান্ডের দরকার ছিল ২৫৩ রান।
রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের হয়ে শুরুটা ভাল করেন জেসন রয় এবং জনি বেয়ারস্টো। রয় ৬৬ বলে ৪৪ এবং বেয়ারস্টো ৫১ বলে ৩৯ রান করেন। জস বাটলার এবং মইন আলি অপরাজিত থেকে দলকে জেতান। বাটলার ৩৫ বলে ৪৩ এবং মইন আলি ২৫ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের ৫টা উইকেটই নেন আলঝারি জোসেফ।
