Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট বিষয়ক জেনারেল ম্যানেজারের পদ থেকে ইস্তফা দিলেন এম ভি শ্রীধর





  ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট বিষয়ক জেনারেল ম্যানেজারের পদ থেকে ইস্তফা দিলেন এম ভি শ্রীধর। স্বার্থের সঙ্ঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারনেই তাঁর এই ইস্তফা। তিনি যে হায়দরাবাদে বেশ কিছু ক্রিকেট ক্লাবের সঙ্গে জড়িত এবং তার জন্য হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (‌এইচসিএ)‌ তাঁকে টাকাও দেয়, এ কথা তিনি প্রথমে বিসিসিআই–‌কে জানাননি। আরও একটি মারাত্মক তথ্য তিনি বোর্ডের কাছে গোপন করেছিলেন। ২০১৪ সালে আর্থিক নয়ছয়ের অভিযোগে দূর্নীতি দমন শাখা এইচসিএ–‌র কয়েকজন কর্তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করেছিল। সেখানে শ্রীধরের নাম ছিল।

২০১৩ সালে এন শ্রীনিবাসনের ক্ষমতাসীন বোর্ড শ্রীধরকে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অনিল কুম্বলে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর শ্রীধরকেই দলের দেখাশোনা করার জন্য ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হয়েছিল।
একটি সর্বভারতীয় দৈনিকের খবর অনুযায়ী শ্রীধর হায়দরাবাদের বিজয়নগর, সাফিলগুড়া, কনসাল্ট কোল্টস, নটরাজ এবং সত্যম কোল্টসের প্রেসিডেন্ট। বোর্ডের সিইও রাহুল জহুরিকে সু্প্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বলেছিল, শ্রীধরকে নোটিস দিতে। এই ছ’‌টা ক্লাবে তাঁর কী ভূমিকা, সেটা শ্রীধরকে জানাতে বলা হয়েছিল ওই নোটিসে। শ্রীধর জবাবও দিয়েছিলেন। কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি বোর্ড। এরপর তাঁকে আরও একটা নোটিস পাঠানো হয়। এরপরই পদত্যাগপত্র পাঠিয়ে দেন হায়দরাবাদের এই প্রাক্তন ব্যাটসম্যান।
 






«
Next
Newer Post
»
Previous
Older Post