মার্চ থেকে কলকাতার রাস্তায় সারারাত চলবে সরকারি বাস, ঘোষণা পরিবহণ দফতরের
কলকাতা: নববর্ষে কলকাতাবাসীর জন্য সুখবর৷ যাত্রী পরিষেবায় আরও স্বাচ্ছন্দ্য আনতে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের৷ মার্চ থেকে শহরে সারারাত চলবে সরকারি বাস৷
রাতের কলকাতা। শুনসান রাস্তা। বাস নেই। গন্তব্যে যেতে গলদঘর্ম! ট্যাক্সি বা অ্যাপ-ক্যাব থাকলেও ভাড়া গলা-কাটা। সবমিলিয়ে দুর্ভোগের একশেষ!!
পুজো বা অন্য কোনও বিশেষ কারণে হাতে গোনা কয়েকদিন এখন কলকাতায় সারারাস বাস পাওয়া যায়। বছরের বাকি সময় রাত বাড়ে, দুর্ভোগও বাড়ে। সে ছবিই পাল্টাতে চলেছে এবার।

No comments: