Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মুসলিম বিদ্বেষী ট্রাম্পকে স্বাগত জানাবে না লন্ডন--লন্ডনের মেয়র সাদিক খান।





মুসলিম বিদ্বেষী ট্রাম্পকে স্বাগত জানাবে না লন্ডন




লন্ডন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাবে না রানীর দেশের রাজধানী শহর। রীতিমত সরকারি বিবৃতি দিয়ে সাফ জানিয়ে দিলেন লন্ডনের মেয়র সাদিক খান।

ট্রাম্পের প্রতি মেয়র সাদিক খানের বিরাগভাজন হওয়ার প্রধান কারণ অবশ্যই মার্কিন প্রেসিডেন্টের মুসলিম বিদ্বেষ। যার প্রমাণ মিলেছে বিভিন্ন সময়ে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে বারবার মুসলিম সম্প্রদায়কে নিশানা করেছিলেন ট্রাম্প। যা নিয়ে অনেক বিতর্কও হয়েছিল।


 

সাম্প্রতিককালে কয়েকটি মুসলিম বিদ্বেষী ভিডিও রিট্যুইটের ঘটনায় ফের সমালোচিত হয়েছেন ট্রাম্প। চলতি বছরের নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ব্রিটেনের চরম ডানপন্থী ‘ব্রিটেন ফার্স্ট’ দলের তিনটি মুসলিম বিদ্বেষী ভিডিও রিট্যুইট করেন। এই ঘটনায় ব্রিটেনসহ বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। তাঁর ব্রিটেন সফর বাতিলের দাবি ওঠে।

ওই ঘটনার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে ট্রাম্পের রিট্যুইটকে ‘ভুল’ বলে অভিহিত করেন। জবাবে ট্রাম্প তাঁকে ব্রিটেনে ‘ধ্বংসাত্মক গোঁড়া ইসলামি সন্ত্রাসবাদ’-এর দিকে নজর দিতে বলেন। যদিও এরপরেও বাতিল হয়নি ট্রাম্পের ব্রিটেন সফর। আগামী বছরের দ্বিতীয় মাসে ব্রিটেন সফরে যাওয়ার কথা হোয়াইট হাউসের সর্বময় কর্তার। প্রধানমন্ত্রী টেরেসা মে-র সঙ্গে বৈঠকের পাশাপাশি দক্ষিণ লন্ডনের বাটেরসা এলাকায় আমেরিকার নতুন দূতাবাসও উদ্বোধন করতার কথা রয়েছে ট্রাম্পের।


কিন্তু, এত বিতর্কের পরেও কী ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাবে ব্রিটেন? মার্কিন প্রেসিডেন্টের সফর ঘিরে কী পরিকল্পনা করেছে লন্ডনের প্রশাসন? এই প্রশ্নের জবাবে লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, “লন্ডন সহনশীলতা, গ্রহণযোগ্যতা ও বৈচিত্রের আতুঁড়ঘর। আর ট্রাম্প বিভিন্ন সময়ে যেসব মতামত দিয়েছেন তা লন্ডনবাসীর মূল্যবোধের সঙ্গে বেমানান।”

লিখিত বিবৃতি দিয়ে সাদিক খান আরও বলেছেন, “মেয়র হিসেবে আমি সব সময় লন্ডনবাসীর স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় কথা বলব। একটি দল আমাদের দেশে বিভেদ ও হিংসা ছড়িয়ে দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প জঘন্য চরমপন্থী দলটির জন্য ট্যুইটারে প্রচার চালিয়েছেন। এই ঘটনার পর যে কোনও ধরনের রাষ্ট্রীয় সফরকে তাঁকে স্বাগত জানানো হবে না।” প্রেসিডেন্ট ট্রাম্পের রাষ্ট্রীয় সফর বাতিল করার জন্য প্রধানমন্ত্রী টেরেসা মে-র কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র সাদিক খান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply