Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আগামীকাল ৩০ ডিসেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ





আগামীকাল ৩০ ডিসেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ



 জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল আগামী ৩০ ডিসেম্বর শনিবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আফরাজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,আজ মঙ্গলবার  সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।



গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ১৮ নভেম্বর।
এবার মোট পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন এবং ছাত্রীর সংখ্যা ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন। দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে ২৮ হাজার ৬২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশ নেয়।
Comments

: অষ্টম শ্রেণির সমাপনী জেএসসি ও জেডিসি এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল শনিবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত হবে। শনিবার দুপুর ১টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।









অন্যদিকে দুপুর ২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।





যেভাবে পাওয়া যাবে জেএসসি-জেডিসির ফল:

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে জানা গেছে, শনিবার দুপুর আড়াইটা থেকে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইল/ওয়েব মেইল) এবং এসএমএসের মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে।





নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইল ফেনে এসএসএম, শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।





মোবাইল এসএমএসের মাধ্যমে জেএসসির ফল পেতে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে JSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম ইংরেজি তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পাসের বছর 2017 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।





এসএমএসের মাধ্যমে জেডিসির ফল পেতে JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ইংরেজি তিন অক্ষর (MAD), স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পাসের বছর 2017 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।





যেভাবে পাওয়া যাবে প্রাথমিক-ইবতেদায়ি সমাপনীর ফল:

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল www.dpe.gov.bd ও dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে এবং এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা যাবে।





এসএমএসর মাধ্যমে প্রাথমিক সমাপনীর ফল পেতে যেকোন মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে স্পেস দিয়ে 2017 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ফল জানানো হবে।





ইবতেদায়ির ক্ষেত্রে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে EBT লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে স্পেস দিয়ে 2017 লিখে 16222 নম্বরে পাঠালে ফল জানা যাবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply