Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » গাজার ওপর আবার বিমান ও ট্যাংক হামলা চালিয়েছে ইসরাইল





গাজার ওপর আবার বিমান ও ট্যাংক হামলা চালিয়েছে ইসরাইল
ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ
ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর জঙ্গিবিমান ও ট্যাংক দিয়ে কয়েক দফা হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর নিয়ে যখন গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে তখন ইসরাইল বার বার গাজার ওপর এ ধরনের হামলা করছে।


ইরানের প্রেস টিভি জানিয়েছে, শুক্রবার বিকেলে ইসরাইলি বিমানগুলো গাজা উপত্যকার পূর্বে তুফাহ অঞ্চলে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থানে আঘাত হানে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ কিদরা জানান, ইহুদিবাদীদের হামলায় কেউ হতাহত হয় নি।


ফিলিস্তিনিদের প্রতিরোধ
ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, ফিলিস্তিনের যোদ্ধারা অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে তিনটি রকেট ছুঁড়েছে যার মধ্যে দুটি রকেট ইসরাইলি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে আর তৃতীয় রকেটটি ইসরাইলের একটি ভবনে আঘাত হেনেছে। এতে ভবনটি সম্পুর্ণভাবে বিধ্বস্ত হয় বলে দাবি করেছে ইসরাইল। পুলিশ জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে শুক্রবারের বিক্ষোভ দিবসে ইসরাইলি পুলিশ ও সেনাদের হামলায় অন্তত ২৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ইহুদিবাদী সেনারা তাজাগুলির পাশাপাশি টিয়ারগ্যাস ছোঁড়ে ও লাঠিচার্জ করে।# 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply