Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » কুর্দিস্তানের ওপর বিমান নিষেধাজ্ঞা বাড়ালো ইরাক সরকার





   কুর্দিস্তানের ওপর বিমান নিষেধাজ্ঞা বাড়ালো ইরাক সরকার
কুর্দিস্তানের রাজধানী এরবিলের বিমানবন্দর
কুর্দিস্তানের রাজধানী এরবিলের বিমানবন্দর

ইরাক সরকার আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরো দুই মাস বাড়িয়েছে। গত সেপ্টেম্বর মাসে কুর্দিস্তানকে ইরাক থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের পর বাগদাদ সরকার এ শাস্তিমূলক পদক্ষেপ নেয়।

কুর্দিস্তানের রাজধানী এরবিলের বিমানবন্দরের পরিচালক তালার ফাইক সালিহ বৃহস্পতিবার জানিয়েছেন, ইরাকের পরিবহন মন্ত্রণালয় থেকে একটি বার্তা পাঠিয়েছে এবং তাতে আন্তর্জাতিক ফ্লাইট আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিষিদ্ধ থাকার ইঙ্গিত দেয়া হয়েছে। তিনি জানান, শুধুমাত্র অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি আছে।

গত ২৫ সেপ্টেম্বর ইরাক থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য কুর্দিস্তানের আঞ্চলিক সরকার গণভোটের আয়োজন করে। কিন্তু ইরাক সরকার তা মেনে নিতে অস্বীকার করে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ইরান ও তুরস্ক কুর্দি সরকারের ওই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে। ইরাক, ইরান ও তুরস্ক বলছে, কুর্দি সরকারের এ পদক্ষেপের ফলে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি হবে এবং আমরিকা ও ইহুদিবাদী ইসরাইল ষড়যন্ত্র করে আলাদা কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যাতে এ অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠা হয়।#     
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply