বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল : ইকবাল সোবহান চৌধুরী
: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের একটি রোল মডেল।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, গনতন্ত্র ও উন্নয়ন ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তিনি শেখ হাসিনাকে বিশ্বে মাদার অব হিউম্যানিটি হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দিয়েছে। তিনি একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে মাদক, দুনীর্তি, সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লিখতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, এ ক্ষেত্রে পেশাদার সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে এবং দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে আমাদেরকে কাজ করতে হবে। তিনি সাংবাদিকতা পেশায় বিশিষ্ট সাংবাদিক হুমায়ন কবির বালুর এবং বাংলাদেশের ১৯৫২-১৯৭১ সালের ইতিহাসের একটি টেরাকাটা কর্ম ”স্বাধীনতার রক্তসিড়ি”তৈরিতে খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক সাহার অবদানের কথা স্মরন করেন।
খুলনা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আব্দুল খালেক ও মিজানুর রহমান মিজান এবং খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া ও জেলা প্রশাসক আমীন উল আহসান বক্তব্য রাখেন।

No comments: