ক্যান্সার প্রতিষেধক ও জীবন রক্ষাকারী বিপুল পরিমাণ বিদেশী নকল ওষুধসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
ক্যান্সার প্রতিষেধক ও জীবন রক্ষাকারী বিপুল পরিমাণ বিদেশী নকল ওষুধসহ তিন অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম টিম।
গ্রেফতারকৃতরা হচ্ছে-রুহুল আমিন ওরফে দুলাল চৌধুরী (৪৬), নিখিল রাজ বংশী (৪৪) ও মো. সাইদ।
এসময় তাদের কাছ থেকে প্রায় ২১ হাজার পাতা নকল ওষুধ জব্দ করা হয়েছে। যার মধ্যে রয়েছে এন্টি ক্যান্সার ওষুধ এমটি এক্স, ক্লোমাইড, রিভোকন ইত্যাদি। এছাড়া অবৈধভাবে উপার্জিত নগদ তিন লাখ ৬৪ হাজার টাকাও উদ্ধার করা হয়।
তিনি বলেন, দেশের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বিদেশি নকল ওষুধ বাজারে ছড়িয়ে দিচ্ছে-এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে সিআইডি। দীর্ঘ দেড় মাস গোপন অনুসন্ধান এবং বিভিন্ন স্থানে অভিযানের পর গতকাল বৃহস্পতিবার সিআইডির অর্গানাইজড ক্রাইমের একটি টিম রাজধানীর তাঁতী বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৮ হাজার পাতা নকল ওষুধসহ দু’জনকে আটক করে।
মোল্লা নজরুল জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা বিভিন্ন প্রকারের নকল ওষুধ চীন থেকে আমদানি করে রাজধানীর মিটফোর্ড এলাকাসহ বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছিল।
তিনি আরও জানান,গ্রেফতার দুজনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকালে নগরীতে আরেকজন নকল ওষুধ বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সদ্য আমদানিকৃত ২ হাজারের অধিক নকল ওষুধ জব্দ করা হয়।

No comments: