নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে পহেলা বৈশাখ
মেহেরপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ।
আজ শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা । শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ ড.শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন জেলা প্রশাসক পরিমল সিংহ। পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।
No comments: