সিটি নির্বাচনে পরাজয় জেনেই উল্টা পাল্টা বলছে বিএনপি'---ডক্টর হাছান মাহমুদ।
নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নেতারা উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বিএনপি নেতাদের হীনম্মন্যতার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহবান জানান।
এ সময় হাছান মাহমুদ বলেন, তারা আচ করতে পেরেছেন খুলনায় তাদের প্রার্থী পরাজিত হবেন। ঠিক এ কারণেই ক্ষেত্র প্রস্তুত করার জন্যে উলটা পালটা কথা শুরু করেছেন। উনারা বুঝতে পেরেছেন উনাদের প্রার্থী বিপুল ভোটে পরাজিত হবেন। কোন দল খেলাই হেরে যাওয়া আচ করতে পারলে রেফারি নিয়ে প্রশ্ন তোলে। বিএনপির অবস্থা তাই হয়েছে।
সিটি নির্বাচনে পরাজয় জেনেই উল্টা পাল্টা বলছে বিএনপি'---ডক্টর হাছান মাহমুদ।
Tag: others
No comments: