কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি : মতিয়া চৌধুরী
কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি, স্বাধীনতার পর হতে এখন পর্যন্ত বাংলাদেশের যে অগ্রগতি তা কৃষির মাধ্যমেই হয়েছে।
তিনি বলেন, ‘টেকসই কৃষক সংগঠন তাদের ক্ষুদ্র ও প্রান্তিক সদস্যদের বাজার, কারিগরি জ্ঞান, মূল্য সংযোজন ধারা, তথ্য এবং অর্থায়ন নাগালের মধ্যে পেতে সেবা প্রদান করতে পারে। আধুনিক কৃষির জ্ঞান বিস্তার, বাজার ও কৃষি উপকরণ নাগালের মধ্যে পেতে কৃষক সংগঠন শক্তিশালী ভূমিকা রাখতে পারে।’
কৃষিমন্ত্রী আজ রোববার ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর অডিটোরিয়ামে ‘মিসিং মিডল ইনিশিয়েটিভ (এমএমআই): বাংলাদেশ কৃষক সংগঠনের জন্য আর্থিক সেবা বৃদ্ধিকরণ প্রকল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বর্ক্তৃতায় এসব কথা বলেন।
কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি : মতিয়া চৌধুরী
Tag: others

No comments: