Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মাদ্রিদ ওপেনের শিরোপা জিতলেন কেভিতোভা





 
মাদ্রিদ ওপেনের শিরোপা জিতলেন কেভিতোভা

  নেদারল্যান্ডের কিকি বারটানসকে পরাজিত করে তৃতীয়বারের মতো মাদ্রিদ ওপেনের শিরোপা জয় করেছেন পেট্রা কেভিতোভা। ম্যারাথন ফাইনালে চেক রিপাবলিকের বিশ্বের ১০ নম্বর তারকা কেভিতোভা ৭-৬ (৮/৬), ৪-৬, ৬-৩ গেমে বারটানসকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হন। যদিও এই জয়ে ফ্রেঞ্চ ওপেনে নিজেকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখার বিষয়টি উড়িয়ে দিয়েছেন কেভিতোভা। প্রথম নারী খেলোয়াড় হিসেবে মাদ্রিদ ওপেনে তিনবার শিরোপার জয়ের কৃতিত্ব দেখালেন কেভিতোভা।

এর আগে ২০১১ ও ২০১৫ সালে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছিলেন এই চেক তারকা। সেন্ট পিটার্সবার্গ, দোহা ও গত সপ্তাহে প্রাগে শিরোপার জয়ের পরে চলতি বছর এটি তার চতুর্থ শিরোপা। স্প্যানিশ রাজধানীতে রাতের ফাইনালে অবাছাই বারটানসকে পরাজিত করতে কেভিতোভা সময় নিয়েছেন দীর্ঘ ২ ঘন্টা ৫১ মিনিট। ফাইনালের পথে বারটানস একে একে পরাজিত করেছিলেন বিশ্বের সাবেক এক নম্বর তারকা মারিয়া শারাপোভা ও ক্যারোলিন ওজনিয়াকিকে। ৩৯টি উইনার্স ও ৫৮টি আনফোর্সড এরর দিয়ে রোলার কোস্টার ফাইনালে কেভিতোভা ক্যারিয়ারের ২৪তম শিরোপা জয় করলেন।
ম্যাচ শেষে ২৮ বছর বয়সী কেভিতোভা বলেছেন, ‘এই জয়ের অনুভূতি একদিকে যেমন মধুর, একইসাথে বেশ অদ্ভূত। এমনকি গত সপ্তাহে প্রাগ থেকে আসার পরেও আমি ভাবিনি ফাইনালে খেলবো। বিশেষ করে পরপর দুটি টুর্নামেন্টে শিরোপা জয়ের অনুভূতি সত্যিই বিশেষ কিছু। আমার শরীরও বেশ পরিশ্রান্ত ছিল, সে কারণেই সত্যিকার অর্থেই আমি বেশ বিস্মিত। প্রতিটি শিরোপাই অসাধারণ। বিশেষ করে মাদ্রিদে তিনবার শিরোপা জেতাটা আমার ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছে। এটা প্রতিদিন ঘটেনা। সে কারণেই আমি নিজেকে নিয়ে দারুণ গর্বিত।’
ইতোমধ্যেই এ বছর জয় করা চারটি শিরোপার মধ্যে দুটি ছিল ক্লে কোর্টে। কিন্তু তারপরেও আগামী দুই সপ্তাহ পরে প্যারিসে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনে নিজের শিরোপা জেতা নিয়ে সাবধানী মন্তব্য করেছেন দুইবারের উইম্বলডন বিজয়ী কেভিতোভা, ‘এটা পাগলামী। সবাই জানে প্যারিসে আমি একবার মাত্র সেমিফাইনালে খেলেছি। হয়তোবা সেখানে আমি ভাল খেলতে পারি। কিন্তু একই সাথে আমি এটাও জানি সেখানে খেলাটা কতটা কঠিন। প্রাগ ও এখানে শিরোপা জয় করা আমাকে আনন্দিত করেছে। কিন্তু গ্র্যান্ড স্ল্যাম একেবারেই ভিন্ন একটি বিষয়। এখানে পরিবেশের সাথে সাথে বলটাও ভিন্ন। গত বারের মতো এবারও ভাল খেলার চেষ্টা করবো। এটাই আমার মূল লক্ষ্য।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply