Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিরাট-এবিডি ঝড়ে দিল্লি জয় আরসিবি’র




  বিরাট-এবিডি ঝড়ে দিল্লি জয় আরসিবি’র



নয়াদিল্লি: দিল্লি ডেয়ারডেভিলসকে তাদের ঘরের মাঠে ৫ উইকেটে পরাজিত করল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ব্যাট হাতে আরসিবি’র জয়ের পথ প্রস্তুত করেন দলনায়ক বিরাট কোহলি ও এবি ডি’ভিলিয়ার্স৷

কোটলায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তোলে৷ দুরন্ত হাফসেঞ্চুরি করে লোকেশ রাহুলের কাছ থেকে অরেঞ্জ ক্যাপ পুনরুদ্ধার করেন ঋষভ পন্ত৷ আইপিএল অভিষেকেই আক্রমণাত্মক ইনিংস খেলে নজর কাড়েন ভারতীয় অনূর্ধ্ব-১৯ তারকা অভিষেক শর্মা৷

দুই ওপেনার পৃথ্বী শ ও জেসন রয় মাত্র ১৬ রানের মধ্যে সাজঘরে ফেরেন৷ পৃথ্বী (২) ও রয় (১২) দু’জনেই চাহালের বলে বোল্ড হন৷ দলনায়ক শ্রেয়সকে সঙ্গে নিয়ে ঋষভ তৃতীয় উইকেটের জুটিতে ৯৩ রান যোগ করেন৷ শ্রেয়স ৩৫ বলে ৩২ রান করে সিরাজের বলে কোহলির হাতে ধরা পড়েন৷



ঋষভ ৩৪ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলে মঈন আলির বলে ডি’ভিলিয়ার্সের হাতে ধরা পড়ে যান৷ গোটা ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কা মেরেছেন তিনি৷ আরসিবির বিরুদ্ধে অনবদ্য হাফসেঞ্চুরির সুবাদে চলতি আইপিএলে ৫৮২ রান ঝুলিতে ঢুকল দিল্লি উইকেটকিপারের৷ লোকেশ রাহুলের কাছ থেকে তিনি পুনরায় কমলা টুপির দখল নেন৷

বিজয় শঙ্করের সঙ্গে জুটি বেঁধে অভিষেককারী অভিষেক শর্মা শেষ বেলায় ক্রিজে ঝড় তোলেন৷ শেষ ৪.৫ ওভারে দু’জনে মিলে যোগ করেন ৬১ রান৷ অভিষেক তিনটি চার ও চারটি ছক্কার সাহায্যে ১৯ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন৷ বিজয় শঙ্কর নটআউট থাকেন ২০ বলে ২১ রান করে৷

জবাবে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর মাত্র ১৮ রানের মধ্যে দুই ওপেনার মঈন আলি ও পার্থিব প্যাটেলের উইকেট খুইয়ে বসে৷ মঈন ১ রান করে বোল্টের বলে পৃথ্বীর হাতে ধরা পড়েন৷ পার্থিব ৬ রান করে প্রথম নেপালি ক্রিকেটার হিসাবে আইপিএলে খেলতে নামা সন্দীপ লামিছানের শিকার হন৷

ডি’ভিলিয়ার্সকে সঙ্গে নিয়ে আরসিবিকে জয়ের ভিতে বসিয়ে দেন দলনায়ক কোহলি৷ ৪০ বলে ৭০ রানের দুরন্ত ব্যক্তিগত ইনিংস খেলা ছাড়াও এবিডির সঙ্গে তৃতীয় উইকেটের জুটিতে ১১৮ রান যোগ করেন বিরাট৷ মিশ্রর বলে ঋষভের দস্তানায় ধরা পড়ার আগে ৭টি চার ও ৩টি ছক্কা মারেন কোহলি৷

মনদীপ ১৩ ও সরফরাজ ১১ রান করে যথাক্রমে বোল্ট ও হার্ষাল প্যাটেলের বলে আউট হন৷ কলিন ডি গ্র্যান্ডহোমকে সঙ্গে নিয়ে এক ওভার বাকি থাকতেই আরসিবির জয় নিশ্চিত করেন এবিডি৷ শেষ পর্যন্ত ৩৭ বলে ৭২ রান করে অপরাজিত থেকে যান ডি’ভিলিয়ার্স৷ গ্র্যান্ডহোম নটআউট থাকেন ব্যক্তিগত ৩ রানে৷ ব্যাঙ্গালোর ১৯ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলে ম্যাচ জিতে যায়৷

অভিষেকেই বল হাতে নজর কাড়েন লামিছানে৷ ৪ ওভারে মাত্র ২৫ রানের বিনিময়ে ১ উইকেট নেন তিনি৷ ম্যাচের সেরা হয়েছেন ডি’ভিলিয়ার্স৷
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply