ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল আইরিশ ক্রিকেট
মালাহাইড: আইরিশ ক্রিকেটে এ এক অন্য সকাল! মেঘ কেটে রোদ ঝলমলে আবহাওয়ায় টেস্ট অভিষেক আয়ারল্যান্ডের৷ শনিবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল মালাহাইডের সুন্দর নীল আকাশ৷ একাদশ তম দল হিসেবে টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ আয়ারল্যান্ডের৷
কেরিয়ারের স্মরণীয় মুহূর্ত হৃদয়বন্দি করলেন আয়ারল্যান্ডের ১১ জন ক্রিকেটার৷ তাঁদের মাথায় উঠল ‘গ্রিন ক্যাপ’৷ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক আয়ারল্যাান্ডের৷ শুক্রবার টেস্ট শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য ঐতিহাসিক মুহূর্ত বিলম্বিত হয় আইরিশ ক্রিকেটারদের৷ বৃষ্টির জন্য শুক্রবার প্রথম দিন টসই হয়নি৷ শনিবার ঝলমলে আবহাওয়ায় শুরু হয় আয়ারল্যান্ড-পাকিস্তান টেস্ট৷ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড৷
দেশের ক্রীড়াক্ষেত্রে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে সকাল সকাল মাঠে হাজির ছিলেন হাজারর ছয়েক মানুষ৷ দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথমবার বল হাতে দৌড়ন টিম মুরট্যাগ৷ তবে প্রথম বলেও অপেক্ষা ছিল নাটকের! প্রথম বল লেগ-সাইডে ঠেলে রান নিতে দৌড়ন আজহার আলি৷ কিন্তু নেল ও’ব্রায়েন ও টাইরন কেনের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়েন যান এই ম্যাচে টেস্ট অভিষেক হওয়া পাক ওপেনার ইমাম-উল হক৷ পরে ফিজিও এসে প্রাথমিক চিকিৎসার ফের ব্যাটিং করেন প্রাক্তন পাক ব্যাটসম্যান ইনজামাম-উল হকের ভাইপো৷
অন্যপ্রান্তে বোলিং শুরু করেন বয়েড ব়্যানকিন৷ এর আগে অবশ্য টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে ব়্যানকিনের৷ ২০১৪ সিডনিতে ইংল্যান্ডের জার্সিতে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয় ৬ ফুট ৭ ইঞ্চির এই ডানহাতি পেসারের৷
ঐতিহাসিক টেস্টে আয়ারল্যান্ড একাদশ: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এড জয়েস, অ্যান্ড্রু বলবির্নি, নেল ও’ব্রায়েন, পল স্টার্লিং, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়েন, স্টুয়ার্ট থম্পসন, টাইরন কেন, টিম মুরট্যাগ ও বয়েড ব়্যানকিন৷

No comments: