Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক --সেতুমন্ত্রী ওবায়দুল কাদের







 কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক --সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নির্মাণাধীন রেল ওভারপাসের কারণেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে দীর্ঘ যানজট হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ১৫ তারিখে একটি এবং ঈদের আগে বাকি আরেকটি লেন উদ্বোধন হয়ে গেলেই এই ভোগান্তি আর থাকবে না।

ফেনীর যানজটে জনভোগান্তিতে দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, 'ফেনী শহরের ফতেহপুরে রেলওয়ের ওভারপাসের নির্মাণকাজ শেষের দিকে। আগামী ১৫ মে ওভারপাসের একাংশ খুলে দেওয়া হবে। আগামী ২০-২৫ দিন পর পুরো কাজ শেষ হবে। ঈদের সময় মানুষ আর ভোগান্তিতে পড়বে না। এখন মানুষের একটু কষ্ট হচ্ছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।'

এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণার পরও কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, 'কোটা বাতিলের ঘোষণা প্রধানমন্ত্রী সংসদে দিয়েছেন। কোটা থাকবে না এটা তিনি বলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর কথার ওপরে বিশ্বাস রাখা উচিৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেন তা তিনি করেন। প্রধানমন্ত্রীর কথার নড়চড় হয় না।'

তিনি আরো বলেন, 'এখানে অনেকগুলো কোটা আছে। এগুলো সমন্বিত করার চেষ্টা করা হচ্ছে। কাজ থেমে নেই।'







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply