Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » স্থগিত হওয়া গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে -- সচিব হেলালুদ্দীন আহমেদ।





স্থগিত হওয়া গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ।

 রোববার বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিকেল ৩টায় নির্বাচন কমিশন ভবনে কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠক সচিবসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা চালানো যাবে ১৮ জুন থেকে। তবে সেখানকার জন্য নতুন করে কোনো তফলিস ঘোষণা করা হয়নি। আগের প্রার্থীরাই ভোট অংশ নিতে নেবেন।

ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ গত ৬ মে হাইকোর্টে রিট করলে তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেন আদালত।

বৃহস্পতিবার নির্বাচন স্থগিতের আদেশ বাতিল করে আগামী ২৮ জুনের মধ্যে ভোট করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply