Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বর্ষার পানি ধরে রাখতে নদী ও জলধারা খনন করবে সরকার --পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক।





অপরিকল্পিত নগরায়ণের ফলে রাজধানীতে জলাবদ্ধতা’
অপরিকল্পিত প্রজেক্ট এবং অপরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নের ফলে বর্ষার মৌসুমে জলাবদ্ধতা দেখা দেয়। বর্ষার পানি ধরে রাখতে নদী ও জলধারা খনন করবে সরকার। এ জন্য পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন নদী খনন করছে।
বললেন

পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক।
সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) কৃষিকৌশল বিভাগের আয়োজনে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
‘স্কোপ অব ডিজিটালাইজেশন অব ইরিগ্রেশন ডেভালপমেন্ট এন্ড মেনেজমেন্ট প্রাকটিকস ইন বাংলাদেশ’ শীর্ষক ওই সেমিনারে প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের এই অল্প ভূমির মধ্যেই খাদ্য উৎপাদন করছি। বিদেশেও অল্প পরিমাণে রপ্তানি করছি। এজন্য পানি উন্নয়ন বোর্ড অনেক অবদান রাখছে।

তিনি বলেন, আমাদের এখন চিন্তা করতে হবে কিভাবে অল্প জমির মধ্যে বেশি ফসল ফলানো যায়। আমাদের সম্পদ ভূমি এবং পানিকে কাজে লাগিয়ে কিভাবে বেশি করে ফসল উৎপাদন করা যায় সেই চেষ্টা করতে হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ২১ বছর অন্ধকারে ছিলাম। ২১ বছর যে সরকার গুলো ক্ষমতায় ছিল তারা কৃষি উন্নয়নের ব্যবস্থা, শিল্প উন্নয়ন ব্যবস্থা করে নাই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এখন সব কিছুই হচ্ছে।
প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মেধার সঙ্গে দেশ প্রেম যোগ করে দেশকে আরও এগিয়ে নিতে হবে। দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার পেছনে পানি উন্নয়ন বোর্ড এবং প্রকৌশলীদের অনেক অবদান রয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইবির কৃষিকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবুল কাশেম মিয়া এবং আইডব্লিউএম-এর উপ-নির্বাহী পরিচালক ড. প্রকৌশলী এএফএম আফজাল হোসেন।

আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মো. নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আইনুন নিশাত, আইইবির সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুর।
স্বাগত বক্তব্য রাখেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। 







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply