Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ফরিদপুর সদর উপজেলায় নরসিংহদিয়া গ্রাম ছেলের দায়ের কোপে হাত হারালেন মা!





ফরিদপুর সদর উপজেলায়  নরসিংহদিয়া গ্রাম
   ছেলের দায়ের কোপে হাত হারালেন মা!
 ছেলের দায়ের কোপে হাত হারালেন মা!
ফরিদপুর সদর উপজেলায় রেশমা বেগম (৩০) নামে এক নারীর হাত কেটে নিয়েছে তার সৎ ছেলে আল আমিন শেখ (২১)।

রোববার সকাল আটটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। রেশমা ওই গ্রামের নুর ইসলাম শেখের দ্বিতীয় স্ত্রী।

রেশমা বেগম জানান, লেবাননে থাকাকালীন মোবাইলে কথা হতো প্রতিবেশী নুর ইসলামের সঙ্গে। সেখান থেকে প্রেমের সম্পর্ক হয়ে যায়। দেশে ফিরে গত ৫ মাস আগে নুর ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে তার প্রথম স্ত্রী আকলিমা ও ছেলে আল আমিন পারিবারিকভাবে ঝগড়া বিবাদ লেগে রাখত। ঘটনার দিন সকালে ছেলে আল আমিন আচমকা ধারালো ছ্যান দা দিয়ে দুই হাত পায়ে কোপ দেয়। পরে গ্রামের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

স্বামী নুর ইসলাম জানান, প্রথম স্ত্রীর তিন ছেলে মেয়ের মধ্যে আল আমিন বড়। আমি দ্বিতীয় বিয়ে করায় ছেলে ক্ষিপ্ত ছিল। আমার দুই পরিবার একই গ্রামে পাশাপাশি দুটি বাড়িতে ছিল।

হাসপাতালের চিকিৎসক অনাদি রঞ্জন মণ্ডল বলেন, রেশমার বাম হাত কব্জির উপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান হাতেও মারাত্মক জখম রয়েছে। এছাড়া দুই পা ও শরীরে কোপানো হয়েছে। রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কেউ মামলা করলে তা গ্রহণ করা হবে।







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply