'মেডিকেল রিপোর্ট আদালতে দ্রুত পৌঁছালে বিচার সহজ হয়'-- প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
'মেডিকেল রিপোর্ট আদালতে দ্রুত পৌঁছালে বিচার সহজ হয়'-- প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
ধর্ষণ মামলায় দ্রুত মেডিকেল রিপোর্ট আদালতে পৌঁছালে বিচারকাজ পরিচালনা সহজ হয় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
শনিবার বিকেলে সুপ্রীম কোর্ট অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এছাড়া আইনজীবী নিয়োগে সামর্থ্যহীনদের পাশে দাঁড়াতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটিকে আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, 'ধর্ষণের মামলায় গুলোতে কোনো সঠিক মেডিকেল প্রতিবেদন আদালতের হাতে আসছে না। ধর্ষণের পর দেরিতে মেডিকেল করানোয় ধর্ষণের আলামত ঠিকমত পাওয়া যায় না। সুতরাং এসব ব্যাপারে আদালতকে দায়ী করার আগে প্রথম দেখতে হবে গলদটা কোথায়।

No comments: