নাজিব রাজাককে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং তার স্ত্রী
মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং তার স্ত্রী
মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
এবং তার স্ত্রীর ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। নতুন প্রধানমন্ত্রী হিসেবে ড. মাহাথির মোহাম্মদ দায়িত্ব নেওয়ার পরের দিনই এমন এ নিদের্শ এলো।
অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, নাজিব রাজাক এবং তার স্ত্রী মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন না। গত বুধবার মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট জয়ী হয়। আর নির্বাচনে ছয় দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা বারিশান ন্যাশনাল জোট পরাজিত হয়।
প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আজ (শনিবার) জানিয়েছেন, নাজিব রাজাক যাতে দেশ ত্যাগ করতে না পারেন সে জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এছাড়া, কোটি ডলারের দুর্নীতির মামলা থেকে নাজিবকে অব্যহতি দেয়ার অভিযোগে প্রধান সরকারি কৌঁসলিকে তিনি বরখাস্ত করেছেন বলেও জানান মাহাথির। আজ (শনিবার) নিজের ফেইসবুক একাউন্টে দেয়া এক বার্তায় নাজিব বলেন যে, তিনি এবং তার স্ত্রী অবকাশ যাপনে দেশের বাইরে যাচ্ছেন। এরপরই তার দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
Tag: world
No comments: