স্যাটেলাইট নিয়ন্ত্রণে প্রস্তুত বেতবুনিয়ার 'গ্রাউন্ড স্টেশন'
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ন্ত্রণে প্রস্তুত রাঙ্গামাটির বেতবুনিয়ার 'গ্রাউন্ড স্টেশন'। মূলত গাজীপুরের গ্রাউন্ড স্টেশন-১ এর 'ব্যাকআপ' হিসেবে কাজ করবে এটি।
জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রে, 'বঙ্গবন্ধু স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন-দুই'-এর কাজ শুরু হয় ২০১৬ সালে। পাঁচ একর এলাকাজুড়ে প্রকল্পের অবকাঠামো নির্মাণ করে স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড'। সংশ্লিষ্টরা বলছেন, একই নকশায় নির্মিত হয়েছে গ্রাউন্ড স্টেশন-এক ও দুই।
ইতিমধ্যে পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে স্যাটেলাইট অপারেশন, কন্ট্রোল সেন্টার ও নেটওয়ার্ক অপারেশন ইউনিটের কার্যক্রম। এদিকে, গ্রাউন্ড স্টেশনে ইন্টারনেট ও বিদ্যুত সরবারহ নিরবচ্ছিন্ন রাখতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
স্যাটেলাইট নিয়ন্ত্রণে প্রস্তুত বেতবুনিয়ার 'গ্রাউন্ড স্টেশন'
Tag: others
No comments: