কান ফিল্ম ফেস্টিভ্যালে বলিউডি জলবা অব্যাহত৷ প্রত্যেকদিনই নিত্যনতুন সাজে দেখা মিলছে বলিপাড়ার সেলেব্রিটিদের৷ তবে এবার হলিউডি তারকাদের ছাপিয়ে গেলেন দুই এশিয়ান বিউটি৷ একজন দীপিকা পাডুকোন এবং অপরজন হলেন কঙ্গনা রানাওয়াত৷ শুক্রবার রেডকার্পেটে আগুন ছড়ালেন এই দুই ডিভা৷
যদিও এদিন অভিনেত্রী দীপিকা পাডুকোনের আউটফিট ছিল সবথেকে বেশী চর্চিত৷ শুক্রবার তিনি পড়েছিলেন গোলাপী রঙের একটি অরিগ্যামি গাউন৷ সঙ্গে গ্রিন স্টোনের ইয়ারিং৷ মাথায় টাইট হেয়ার বান এবং তাঁর সঙ্গে স্মোকি উইংন্ড আই মেক-আপ আউটফিটটির সঙ্গে তাঁকে অনবদ্য লাগছিল৷

কান ফিল্ম ফেস্টিভ্যালে তিনি একটি আন্তর্জাতিক ব্র্যান্ডকে রিপ্রেসেন্ট করার জন্য উপস্থিত ছিলেন৷ শুক্রবারই তাঁর ফাইনাল এপিয়ারেন্স হয়ে গেল কান ফেস্টিভ্যালে৷

অন্যদিকে বলিউড ক্যুইন কঙ্গনা রানাওয়াত কিন্তু কম উষ্ণতা ছড়ালেন না রেড কার্পেটে৷ তিনি এদিন শর্ট মেসি হেয়ারের সঙ্গে আইভরি ব্ল্যাক কালারের জামস্যুট পড়েছিলেন, সঙ্গে মানানসই মেক আপ৷ প্রসঙ্গত, এবছরেই কঙ্গনা কান ফেস্টিভ্যালে রেড কার্পেটে ডেবিউ করলেন৷ আর প্রথমবারেই সকলের সুনজরে চলে এসেছেন এই অভিনেত্রী৷

আরও পড়ুন: ‘রাজশ্রী’র শুভবিবাহ সম্পন্ন
শুধু কান ফেস্টিভ্যালেই নয়৷ প্যারিসের বিভিন্ন অনুষ্ঠানে এই দুই অভিনেত্রী নিত্যসময়ই আলাদা আলাদা লুকে ধরা দিল সকলের সামনে৷ কখন ম্যাট গোল্ডেন কালারের গাউনে ফটোশ্যুট করলেন দীপিকা, কখনও আবার গোল্ডেন কালারের ব্রা-এর সঙ্গে অফওয়াইট জ্যাকেট এবং ট্রাউজার পড়ে প্যারিসের রাস্তায় ফটোশেসন করলেন কঙ্গনা রানাওয়াত৷

সব মিলিয়ে প্যারিস এখন চকমক করছে বলিউডি জেল্লায়।

No comments: