Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ভারতে না আসার আক্ষেপ ওয়েঙ্গারের





 
  ভারতে না আসার আক্ষেপ ওয়েঙ্গারের




লন্ডন: আর্সেনালে ২২ বছরের আর্সেন যুগের অবসান ঘটেছে গত সপ্তাহে৷ প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় নির্ধারিত সময়ের এক বছর আগেই দলের কোচের পদ থেকে সরে যান আর্সেন ওয়েঙ্গার৷ এরপরই ফেসবুকে নিজের পেজে আপলোড করা একটি ভিডিয়োতে ভারতে না আসতে পারার জন্য আক্ষেপ শোনা গেল আর্সেনাল কোচের গলায়৷

ফেসবুকে আপলোড করা ভিডিয়ো ক্লিপটিতে সাক্ষাৎকার দেওয়ার সময় ওয়েঙ্গার জানান, ‘জীবনে যে কটা জিনিস মিস করি আমি তার মধ্যে একটা হল ভারতে যেতে না পারা৷ জানিনা কেন, তবে আমি ছোটবেলা থেকে ভারতের প্রতি মুগ্ধ৷ কিন্তু আমার ভারতে যাওয়া হয়ে ওঠেনি কোনও দিন৷’

ভারতে ঘুরতে আসার ইচ্ছা ছাড়াও আগেও অনেকবার ভারতকে ফুটবলের সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করেছেন ওয়েঙ্গার৷ ৬৬ বছরের আর্সেনাল ম্যানেজার ভিডিও ক্লিপটিতে বলেন, ‘আমি অনেকবার আর্সেনালকে উৎসাহিত করেছিলাম ভারতে ফুটবল ট্যুর করার জন্য৷ অনেকবার বিষয়টি খুব কাছাকছি এসেও শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠে নি৷ তবে কেউ এ ব্যপারে নিশ্চিত থাকতে পারে আমি ইন্ডিয়া যাবই৷’



ভারত সম্পর্কে নিজের শৈশবের ভালো লাগার বিষয়ে বলতে গিয়ে ওয়েঙ্গার বলেন, ‘ছোটবেলায় ভারত সম্পর্কে পড়েছিলাম৷ বিশেষ করে ভারতের অহিংস আন্দোলন আমাকে প্রভাবিত করেছে৷ অন্যান্য সব দেশের থেকে ভারতের দর্শন একেবারে আলাদা৷’

রবিবাসরীয় এমিরেটস স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শেষ হয় গানার্সদের ওয়েঙ্গার অধ্যায়৷ আর্সেনালে অবসান হল ২২ বছরের আর্সেন যুগের৷ বলাবাহুল্য, ক’দিন আগে যারা ওয়েঙ্গারের বিদায় চেয়ে সোচ্চার হয়েছিলেন, শেষ দিনে তারাও আন্তরিক ভালোবাসায় ভরিয়ে দিলেন প্রিয় কোচকে৷ এমিরেটস স্টেডিয়ামের ৬০ হাজার আর্সেনাল সমর্থক সমবেতভাবে বলে উঠলেন, ‘মার্সি আর্সেন’৷ অর্থাৎ, থ্যাঙ্ক ইউ আর্সেন৷
 
 
 
 
 
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply