Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » 'খাদ্যে ভেজাল দেয়া হলে ছাড় দেয়া হবে না'--খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম






'খাদ্যে ভেজাল দেয়া হলে ছাড় দেয়া হবে না'--খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

খাদ্যে ভেজাল দেয়া হলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এ হুঁশিয়ারি দেন তিনি। মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তৎপর রয়েছে সরকার।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, 'আমাদের দেশনেতা বঙ্গবন্ধুকে হত্যা করায় দেশের উন্নতিতে আমরা পিছিয়ে গিয়েছিলাম। সেখান থেকে আমরা আবার আস্তে আস্তে ফিরে আসতে শুরু করেছি। আজকে এই যে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, এতে আমরা উন্নতির আরও একধাপ শীর্ষে পৌঁছলাম। আর এই কাজটি সম্পন্ন করতে পেরেছি আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রীর সহযোগীতায়।

প্রাথমিকভাবে জাতিসংঘ থেকে স্বীকৃতি পেয়েছি আমরা উন্নত দেশের। আর কয়েক বছরের মধ্যে চূড়ান্তভাবে  স্বীকৃতি পাব। আর এসব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর জন্য।'

তিনি আরও বলেন, 'আমাদের এত উন্নতির পরেও আমাদের দেশের বিরোধীদলের ইতিবাচক কোন মন্তব্য নেই। ইতিহাসে যে আমরা মাইলফলক হবো এই ব্যাপারে তাদের কোন মন্তব্য নেই। বরং তারা চায় আমরা জাতি হিসেবে পিছিয়ে থাকি, এটা বড়ই দুঃখজনক। বাংলাদেশের ১৬ কোটি মানুষের যেখানে একটা আসা-আকাঙ্ক্ষা ছিল কাল রাতে, শুধু একটি স্বতরস্ফূর্ত মানুষের কোন চিন্তাভাবনা ছিল না। এটা বড়ই নিন্দাজনক।'

খাদ্যমন্ত্রী বলেন, 'আমাদের দেশের ফল, জুস ইত্যাদি অনেক সুনামের সঙ্গে বিদেশে রপ্তানি হচ্ছে। এছাড়া আমাদের দেশের অনেক ঔষধও বিদেশে রপ্তানি হচ্ছে। মাছ, সবজি ইত্যাদি অনেক কিছুই আমাদের বিদেশে রপ্তানি হচ্ছে সফলভাবে। এখন পর্যন্ত কোন খাবারের বিষয়ে কোন অবজকেশন আসে নাই।'







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply