Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ২১ বছরের বিশ্বরেকর্ড ভেঙে ওয়ান ডে’র শীর্ষে কিউয়ি তারকা





 
   ২১ বছরের বিশ্বরেকর্ড ভেঙে ওয়ান ডে’র শীর্ষে কিউয়ি তারকা


ডাবলিন: কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি৷ তাও কিনা বিশ্বরেকর্ড গড়ে৷ প্রায় দু’বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ১৯টি ওয়ান ডে ও ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে একটি মাত্র হাফসেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার অ্যামেলিয়া কের৷ ২০ নম্বর ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমেই আগুন ঝরালেন তিনি৷

আগের ১৯টি ম্যাচে মাত্র ৯ বার ব্যাট করার সুযোগ পেয়েছিলেন৷ তাতে কিউয়ি অলরাউন্ডারের সংগ্রহ ছিল সাকুল্যে ১৭৪ রান৷ দশম ইনিংসে টপকে গেলেন এযাবৎ নিজের আন্তর্জাতিক কেরিয়ারের মিলিত সংগ্রহকে৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ওপেন করতে নেমে একাই করেন অপরাজিত ২৩২ রান৷ ভেঙে দেন ২১ বছর আগে গড়া বেলিন্দা ক্লার্কের বিশ্বরেকর্ড৷

-


১৯৯৭ সালে ডেনমার্কের বিরুদ্ধে অজি ক্লার্ক ২২টি বাউন্ডারির সাহায্যে ১৫৫ বলে অপরাজিত ২২৯ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন৷ ছেলে ও মেয়েদের মিলিয়ে একদিনের আন্তর

্জাতিক ক্রিকেটে সেটিই ছিল প্রথম দ্বিশতরানের নজির৷ স্বাভাবিকভাবেই মেয়েদের ওয়ান ডে ম্যাচে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল বেলিন্দা ক্লার্কের ঝুলিতেই৷ দু’দশক পর সেই রেকর্ড নিজের দখলে নিলেন অ্যামেলিয়া৷ ডাবলিনে কিউয়ি অলরাউন্ডার ১৪৫ বলের ইনিংসে ৩১টি চার ও ২টি ছক্কা মারেন৷

উল্ল্যেখযোগ্য তথ্য হল, বেলিন্দা ক্লার্ক যখন ডাবল সেঞ্চুরি করেন, তখনও পর্যন্ত জন্ম নেননি কের৷ অর্থাৎ ডাবলিনে অ্যামেলিয়া এমন একটি বিশ্বরেকর্ড ভাঙেন, যা গড়া হয়েছিল তাঁর জন্মেরও আগে৷ মুকুটে এমন রঙিন পালক যোগ করার দিনে অ্যামেলিয়ার বয়স ১৭ বছর ২৪৩ দিন৷ সব থেকে কম বয়সে ওয়ান ডে সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় কের জায়গা করে নিয়েছেন চার নম্বরে৷ ভারতের মিতালি রাজ ১৬ বছর ২০৫ দিনে প্রথম ওয়ান ডে সেঞ্চুরি করেছিলেন৷

অ্যামেলিয়ার দুরন্ত দ্বিশতরানের সুবাদে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৩ উইকেটে ৪৪০ রান তোলে৷ ১১৩ রান করেন ক্যাসপারেক৷ জবাবে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে ১৩৫ রানে অলআউট হয়ে যায় আইরিশ মেয়েরা৷ ৩০৫ রানের বিশাল ব্যবধানে তৃতীয় একদিনের ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড৷ কিউয়িরা ৩-০ ব্যবধানে সিরিজ জেতে৷ ম্যাচ এবং সিরিজ সেরা হন অ্যামেলিয়া৷
 
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply