হার দিয়ে শুরু অজি ক্রিকেটের নব যুগ
লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে হার দিয়ে যাত্রা শুরু হল জাস্টিন ল্যাঙ্গারের অস্ট্রেলিয়া দলের৷ যদিও নতুন কোচের প্রশিক্ষণে নব প্রজন্মের অজি দল লড়াই চালায় সাধ্য মতো৷ অভিজ্ঞতার অভাব প্রকট হওয়ায় ব্রিটিশদের কাছে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৩ উইকেটে হার মানতে হয় অস্ট্রেলিয়াকে৷
ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নতুন অজি দলনায়ক টিম পেইন৷ যদিও শুরুটা ভালো হয়নি অজিদের৷ ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনরা ট্রেভিস হেড (৫) আউট হয়ে বসেন৷ অ্যারন ফিঞ্চ (১৯), শন মার্শ (২৪), মার্কাস স্টইনিস (২২) সেট হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন৷
-
অধিনায়ক টিম পেইন ১২ রানের বেশি সংগ্রহ করতে পারেননি৷ অ্যাস্টন এগরকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল৷ ষষ্ঠ উইকেটের জুটিতে দু’জনে মিলে ৮৪ রান যোগ করেন৷ শেষে ৬৪ বলে ৬২ রান করে সাজঘরে ফেরেন ম্যাক্সওয়েল৷ তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন৷
এগর ৬২ বলে ৪০ রানের সতর্ক ইনিংস খেলে ড্রেসিংরুমের পথ ধরেন৷ তিনি চারটি বাউন্ডারি মারেন৷ অভিষেককারী মাইকেল নেসের ৬ রান করে আউট হন৷ শেষ বেলায় অ্যান্ড্রু তাই দলের ইনিংসে ১৯ রানের যোগদান রাখেন৷ কেন রিচার্ডসন আউট হন ১ রান করে৷ ৪৭ ওভারে স্মিথ-ওয়ার্নারহীন অনভিজ্ঞ অস্ট্রেলিয়া ব্যাটিং লাইনআপ ধসে পড়ে ২১৪ রানে৷
ইংল্যান্ডের হয়ে মঈন আলি ও লিয়াম প্লাঙ্কেট তিনটি করে উইকেট নেন৷ দু’টি উইকেট দখল করেন আদিল রশিদ৷ একটি করে উইকেট মার্ক উড ও ডেভিড উইলির৷
পাল্টা ব্যাট করতে নেমে ইংল্যান্ডও মাত্র ৩৮ রানের মধ্যে জেসন রয় (০), অ্যালক্স হেলস (৫) ও জনি বেয়ারস্ট
১৬৩ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা ইংল্যান্ডকে অক্সিজেন সরবরাহ করেন মঈন আলি ও ডেভিড উইলি৷ মঈন ১৭ ও উইলি অপরাজিত ৩৫ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলে ইংল্যান্ডের জয় সুনিশ্চিত করেন৷ প্লাঙ্কেট নটআউট থেকে যান ৩ রান করে৷ ইংল্যান্ড ৪৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১৮ রান তুলে ম্যাচ জিতে যায়৷ ম্যাচের সেরা হন মঈন আলি৷

No comments: